,

হাসপাতালে যেমন আছেন মির্জা আব্বাস

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সুস্থ হয়ে বাসায় ফিরলেও এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। গত রোববার দুপুরে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ওইদিন সকালে একই হাসপাতালে ভর্তি হন বিএনপি মহাসচিব।

বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম জানান, মির্জা আব্বাসকে অনিয়মিত হার্টবিট, কাশি ও শ্বাসকষ্ট এবং মূত্রজনিত সমস্যা প্রকোপ আকার ধারণ করায় হাসপাতালে ভর্তি করা হয়। ইতোমধ্যে বেশ পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করতে হবে।

চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মির্জা আব্বাস ওষুধ সেবন করছেন। কাশিটা তাকে বেশ ভোগাচ্ছে বলেও জানান ডা. রফিকুল ইসলাম।

এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শারীরিকভাবে সুস্থ আছেন। স্বাস্থ্য পরীক্ষা শেষে গতকাল সোমবার রাতে চিকিৎসকের পরামর্শে তিনি বাসায় ফিরে গেছেন বলে জানিয়েছেন দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

এর আগে এক মাস কারাগারে থাকার পর গত ৯ জানুয়ারি জামিনে মুক্তি পান মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাস।

বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশ সামনে রেখে গত ৭ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে একজন নিহত এবং অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। পরদিন ৮ ডিসেম্বর গভীর রাতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসকে তাদের বাসা থেকে ধরে নিয়ে যায় পুলিশ। পরে তাদের ৭ ডিসেম্বরের সংঘর্ষের ঘটনায় পুলিশের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছিল।

 

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১