,

আফগানিস্তানে আত্মঘাতী হামলা, নিহত ২০

news-image

অনলাইন ডেস্ক : আফগানিস্তানের কাবুলে পররাষ্ট্রমন্ত্রীর অফিসের সামনে আত্মঘাতী বোমা হামলায় আন্তত ২০ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় আজ বুধবার বিকেল ৪টার দিকে এ হামলা হয়।

এ তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স। এক প্রতিবেদনে বলা হয়, আজ বিকেলের ওই হামলায় এলোপাতাড়ি গুলি চালানো হয়। এতে অন্তত ২০ জন নিহত হয়েছেন। আর আহত হয়েছেন ৯ জন। হতাহতদের পরিচয় এখনো জানা যায়নি।

দেশটির বেশ কয়েকজন মন্ত্রীর আবাসিক ভবনের পাশেই ওই হামলাটি হয়েছে। আফগানিস্তানে ইসলামিক স্টেটের (আইএস) সদস্যরা প্রায়ই হামলা চালায় বিভিন্ন শহরে। কিছুদিন আগেও রুশ ও পাকিস্তানি দূতাবাস এবং চীনা ব্যবসায়ীদের একটি হোটেল লক্ষ্য করে হামলা চালায় আইএস।

তবে এ ঘটনায় পাঁচজন নিহত হয়েছে বলে জানিয়েছেন কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান। তিনি বলেন, আজ বিকেলে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে। এতে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় তদন্ত চলছে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯