বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দীপিকাকে ‘পটাতে’ চান রাসেল

news-image

নিঃসন্দেহে বলিউডের এই সময়ের সবচেয়ে জনপ্রিয় নায়িকা তিনি। তার খ্যাতির দ্যুতি বাড়ছে নিত্যদিন। গেল কয়েক বছরে পরপর হিট ছবি উপহার দিয়ে দীপিকা পাড়ুকোন বলিউডে নিজের অবস্থান পোক্ত করে নিয়েছেন। তার নামে পাগল বলিউডপ্রেমী দর্শককূল। এসব বৃত্তান্ত অবশ্য পুরানো হয়েছে এতোদিনে। নতুন তথ্য- রাসেল ব্র্যান্ডের মতো বিশ্বসেরা কমেডিয়ান, হলিউড তারকাও ভক্ত দীপিকার! গুজব বা গুঞ্জন নয়, নিজের দীপিকাভক্তির কথা বলেছেন রাসেল ব্র্যান্ড স্বয়ং। সঙ্গে জানিয়েছেন নিজের একটি মনোবাসনাও, দীপিকাকে 'পটাতে' চান তিনি! দীপিকাকে 'পটাতে' চান রাসেল, রাসেল ব্র্যান্ড, একটি কমেডিভিত্তিক আয়োজনে অংশ নিতে রাসেল বর্তমানে ভারতে আছেন। অবশ্য খ্যাতিমান এই কমেডিয়ানের ভারত আগমন এখন আর বিশেষ কোনো ঘটনা নয়! গত পাঁচ/ ছয় বছরে বারবার তিনি ফিরে এসেছেন ভারতে। এখানকার সংস্কৃতি, ঐতিহ্যকে চেয়েছেন আত্মস্থ করতে। পপগায়িকা কেটি পেরির সঙ্গে তার বিয়ের আনুষ্ঠানিকতাও সম্পন্ন হয়েছিল ভারতে, স্থানীয় রীতিতে। অবশ্য ২ বছরের মধ্যে ঘটেছে সেই সংসারের সলিল সমাধি! তবু ভারত নিয়ে আচ্ছন্নতা কাটেনি রাসেলের। তবে এ দফায় রাসেলের মুখে সংস্কৃতি বা ঐতিহ্যে চেয়ে বেশি শোনা গেল দীপিকার প্রতি মুগ্ধতার কথা। বললেন, বলিউডের দীপিকা পাড়ুকোনকে ভালো লাগে। আমি তাকে 'পটাতে' অবশ্যই পছন্দ করবো। নিজের মনোবাসনার কথা জানিয়েই ক্ষান্ত হননি রাসেল। এ কথা বলার সময় তার সামনে উপস্থিত ছিলেন যারা, তাদের কারো কাছে দীপিকা পাড়ুকোনের সঙ্গে যোগাযোগের নম্বর আছে কীনা তাও চেয়েছেন জানতে! রাসেল ব্র্যান্ডের এহেন কীর্তির খবর জেনে দীপিকার কী অনুভূতি হয়েছে তা অবশ্য জানা গেল না।  

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা