,

নিজেকে নিয়ে সন্তুষ্ট সানি লিওন

news-image

পেশাগত পরিস্থিতি বিবেচনায় ভালো সময় কাটছে না সানি লিওনের। গত কয়েক মাসে মুক্তি পাওয়া তার প্রত্যেকটি সিনেমাই নাম তুলেছে ফ্লপের খাতায়। সর্বশেষ মুক্তিপ্রাপ্ত 'কুছ কুছ লোচা হ্যায়' মুখ থুবড়ে পড়েছে বক্স অফিসে। অথচ এ সিনেমা মুক্তি পাওয়ার আগে আলোচনা ছিলো তুঙ্গে। পরপর এতোগুলো সিনেমা ফ্লপ হলে অন্য যেকোনো তারকা ক্যারিয়ার নিয়ে পড়ে যাবেন সংশয়ে। কিন্তু সানি লিওনের মধ্যে নেই দুশ্চিন্তার লেশ। বললেন, এতোগুলো ফ্লপের পরও চাহিদা কমেনি তার। সাবেক এই পর্নস্টার একই সঙ্গে জানালেন, নিজের বর্তমান অবস্থান নিয়ে সন্তুষ্টির কথা। 'কুছ কুছ লোচা হ্যায়' সিনেমা ফ্লপ হওয়া প্রসঙ্গে সানি বলেন, 'ফ্লপ হয়েছে তাতে কী! আমার কাছে তারপরও অজস্র সিনেমার প্রস্তাব আসছে। দানিয়েল (সানির স্বামী এবং ম্যানেজার) আমাকে জানালো, দিনে অন্তত ৫/১০টি সিনেমার চিত্রনাট্য এসে জমা হচ্ছে। আমি সব চিত্রনাট্য পড়ে দেখছি। প্রথমে অবশ্য কাহিনী সংক্ষেপ পড়ছি, ভালো লাগলে পরে পুরো চিত্রনাট্য।' অবশ্য নতুন কোন চিত্রনাট্যটি ভালো লেগেছে বা কোন সিনেমায় কাজ করতে চলেছেন- তা নিয়ে মুখ খুললেন না। বলিউডে নিজের বর্তমান অবস্থান নিয়ে কথাপ্রসঙ্গে সানি বললেন, 'আমার অতীত এবং আমি যে জায়গা থেকে এসেছি- তাতে বলিউডের পরিস্থিতি আমার অনুকূলে ছিলো না। ছিলেন না আমার কোনো পথপ্রদর্শকও। যা করেছি পুরোটাই নিজের বিবেচনা ও চেষ্টায়। এটা একটা সফরের মতো- প্রতিদিন নতুন অভিজ্ঞতা লাভ করছি। বলতে দ্বিধা নেই- আছি খুব ভালো। কখনো ভাবিনি, আমার মতো কারো পক্ষে এটা সম্ভব হতে পারে। সে হিসেবে বর্তমান পরিস্থিতি নিয়ে আমি ভীষণ সন্তুষ্ট।'

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ