শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মনোনয়নপত্র জমা দেওয়ার দুই দিন পর প্রার্থীর মৃত্যু

news-image

সরাইল প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) উপনির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দেওয়ার দুই দিন পরই মো. মোহন মৈশান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ শনিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৫৫ বছর।

সরাইল উপজেলার নোয়াগাও ইউনিয়নের মৈশানবাড়ির বাসিন্দা মোহন মৈশান।

মোহন মৈশানের বড় ভাই আবু লাল মৈশান বলেন, শ্বাসকষ্ট নিয়ে আজ বিকেলে মোহনকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে সরাইল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. নোমান মিয়া বলেন, আজ বিকেল ৩টার দিকে মোহন মৈশানকে হাসপাতালে ভর্তি করার পর অক্সিজেন দেওয়া হয়েছিল। কিন্তু তাকে বাঁচানো যায়নি।

মোহন মৈশানকে আরও দুই দিন আগেই হাসপাতালে ভর্তি করা দরকার ছিল বলেও জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা।

উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হতে গত বৃহস্পতিবার বিকেলে সরাইল উপজেলা নির্বাচন কর্মকর্তার দপ্তরে উপস্থিত হয়ে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন মোহন মৈশান।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে নির্বাচনে অংশ নিতে ১৩ জন মনোনয়নপত্র জমা দেন। আগামীকাল রোববার জেলা প্রশাসক ও এ আসনের রিটার্নিং কর্মকর্তার দপ্তরে মনোনয়নপত্রগুলোর যাচাই-বাছাইয়ের কথা।

প্রসঙ্গত, আগামী ১ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এই আসনে আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো প্রার্থী দেওয়া হয়নি। আসনটি উন্মুক্ত রেখেছে দলটি।

 

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ