বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অজু ছাড়া মোজার ওপর মাসেহ করার বিধান

news-image

অনলাইন ডেস্ক : শীতকালে ঠাণ্ডা আবহাওয়া থেকে বেঁচে থাকার প্রবণতা মানুষের স্বভাবজাত। এ সময় মানুষের ইবাদতের সহজতার প্রতি খেয়াল রেখে ইসলামে অজুর সময় পা ধোয়ার পরিবর্তে মোজার ওপর মাসেহের বিধান দেওয়া হয়েছে।

মোজা মাসেহ সহী হওয়ার জন্য অন্যতম প্রধান শর্ত হলো- পবিত্র অবস্থায় অর্থাৎ অজু করে মোজা পরিধান করা। পবিত্রতা অজু ছাড়া কেউ মোজা পরিধান করে তার ওপর মাসাহ করলে মাসাহ সহী হবে না।

হজরত মুগিরা বিন শুবা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি এক সফরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সঙ্গী ছিলাম। আমি তাঁর মোজা-জোড়া খোলার জন্য নিচু হলাম। তিনি বললেন, ‘মোজা-জোড়া খোলার দরকার নেই। যেহেতু আমি পা-দুটো পবিত্র থাকা অবস্থায় মোজার ভেতরে প্রবেশ করিয়েছি। তখন তিনি মোজা জোড়ার ওপর মাসেহ করলেন।’(বুখারী ২০৬, মুসলিম ২৪৭)

ইমাম নব রহ. বলেন, ‘এ হাদিসে দলিল রয়েছে যে, যদি পরিপূর্ণ পবিত্র অবস্থায় মোজা-জোড়া পরিধান করা না হয় তাহলে মোজা-জোড়ার ওপর মাসেহ করা জায়েয হবে না।’

ইবনে কুদামা ‘আল-মুগনি’ গ্রন্থে বলেন, মাসেহ করা বৈধ হওয়ার জন্য পবিত্রতা পূর্বশর্ত— এ ব্যাপারে কোন মতভেদ আছে বলে আমাদের জানা নেই। (১/১৭৪)

ইমাম মালেক (রহ.) বলেন, চামড়ার মোজা পবিত্র অবস্থায় পরিধান করেছেন এমন ব্যক্তিই শুধু মোজার ওপর মাসেহ করবেন। আর যে ব্যক্তি পবিত্রতা অর্জন না করে অজু ছাড়া মোজা পরিধান করবে সে মাসেহ করবে না। -(আল-মুয়াত্তা, ১/৩৭)

 

এ জাতীয় আরও খবর

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে

ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয় আনার নিয়মে বড় সুবিধা

অনলাইনে আয়কর রিটার্ন জমা দিলেন ৪৭ লাখ করদাতা

এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক