ইভিএম নিয়ে কোনো সমস্যা নেই: সিইসি

news-image

নিউজ প্রতিবেদন : ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএম নিয়ে কোন সমস্যা নেই। এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। ঢাকার আগারগাঁও নির্বাচন ভবনে রংপুর সিটি করপোরেশন নির্বাচন সিসিটিভি পর্যবেক্ষণের এক পর্যায়ে গণমাধ্যমের কাছে তিনি এ মন্তব্য করেন।

এ সময় বেশ উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে বলে দাবি করেন সিইসি। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটার উপস্থিতি ভালো। ভোটের পরিবেশও ভালো। সকালে থেকে এখন পর্যন্ত তেমন কোনও অভিযোগ আমরা পাইনি। তবে ভোট শেষে বলা যাবে। আশা করি ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোট দিবে।

জাতীয় পার্টির মেয়র প্রার্থী ভোট ভোট দিতে গিয়ে ইভিএম ত্রুটির ব্যাপারে সিইসি বলেন, প্রথমে একটু সমস্যা হয়েছিল এবং তা পরে ঠিক হয়ে যায়। তিনি ভোট দিয়েছেন।

ইভিএম জটিলতায় অনেকেই ভোট না দিয়ে চলে গেছেন এমন অভিযোগ সম্পর্কে জানতে চাইলে কাজী হাবিবুল আউয়াল বলেন, ইভিএম খানিকটা ধীরগতির কথা শুনেছি। তবে কয়জন লোক ইভিএম ভোট না দিয়ে চলে গেছেন। ভোট শেষে মূল্যায়ন করা যাবে।

রংপুর সিটি করপোরেশনের ভোট সিসি ক্যামেরার মাধ্যমে ঢাকা নির্বাচন ভবন থেকে পর্যবেক্ষণ করছেন তিন জন কমিশনার।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান