,

ঈদে ছোট পর্দায় শাকিব খান

news-image

বিনোদন প্রতিবেদকঈদে বড় পর্দার পাশাপাশি ছোট পর্দায়ও দেখা যাবে ঢাকার ছবির অন্যতম সেরা নায়ক শাকিব খানকে। আসছে ঈদে আয়োজিত দুটি আড্ডার অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তিনি। এর মধ্যে একটি প্রচারিত হবে আরটিভিতে। অনুষ্ঠানটির নাম ‘ঈদ আনন্দ আড্ডা’। শাকিব খানের সঙ্গে ওই অনুষ্ঠানে হাজির থাকবেন অভিনেত্রী ববি। দুজন মিলে অনুষ্ঠানে সিনেমার ক্যারিয়ার ও ব্যক্তিজীবনের নানা প্রসঙ্গে কথা বলেছেন। শাকিব খান কথা বলেছেন নিজের বিয়ে প্রসঙ্গেও। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন অভিনেত্রী মাহবুবা ইসলাম সুমী।

এ ছাড়া মাছরাঙা টিভিতে প্রচারিত হবে ‘কেমিস্ট্রি’ নামের একটি অনুষ্ঠান। এখানে শাকিব খানের সঙ্গে আছেন অভিনেত্রী জয়া আহসান। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন রুমানা মালিক মুনমুন। ঈদের পরদিন প্রচারিত হবে এটি।

তবে এই দুটি ছাড়া আরও কয়েকটি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে শাকিব খানের। আসছে ঈদে শাকিব খান অভিনীত দুটি ছবি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ