অন্যের সুর সংগীতে আইয়ুব বাচ্চু

news-image

বিনোদন প্রতিবেদক : সাধারণত নিজের করা সুরেই গান করেন আইয়ুব বাচ্চু। এমনকি নিজের গানগুলোর সংগীত পরিচালনাও করেন তিনি। এবার প্রায় নয় বছর পর অন্যের করা সুরে গাইলেন নন্দিত এই ব্যান্ডশিল্পী। তাঁর ‘ছায়া শরীরী’ শিরোনামে গাওয়া নতুন গানের সুর করেছেন জিয়া খান, সংগীতায়োজন করেছেন পাভেল আরীন। গানটি লিখেছেন এম এস রানা। আসছে ঈদে কেউ কারও নয় শিরোনামের একটি মিক্সড অ্যালবামে থাকবে গানটি।
অ্যালবামে গাওয়া গানটি নিয়ে আইয়ুব বাচ্চু বলেন, ‘গানের কথাগুলো আমাকে ভীষণ টেনেছে। গতানুগতিক গানের চেয়ে একেবারেই ভিন্ন ধাঁচের কথা আর গল্প রয়েছে গানটিতে।’
সম্প্রতি ঢাকার মগবাজারের এ বি কিচেন স্টুডিওতে ‘ছায়া শরীরী’ শিরোনামের গানটির রেকর্ডিং হয়।
এরই মধ্যে গানটির মিক্সড-মাস্টারিংয়ের কাজও শেষ হয়েছে।
আইয়ুব বাচ্চু বলেন, ‘অ্যালবামটির সুরকার ও সমন্বয়কারী জিয়া খানের অনেক দিনের ইচ্ছা তার সুরে আমাকে দিয়ে একটি গান করাবে। ব্যস্ততার কারণে আমি সময় বের করতে পারছিলাম না। অবশেষে জিয়ার ইচ্ছাশক্তি এবং চমৎকার সুরের কারণে সময় বের করে গানটি গাইলাম।’
কেউ কারও নয় অ্যালবামে আইয়ুব বাচ্চু ছাড়াও শিল্পী বালাম, কৌশিক হোসেন তাপস, কোনাল, জিয়া খান এবং ভারতের রূপম ইসলাম ও রাঘব চ্যাটার্জির গাওয়া গান থাকছে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার