ফেসবুকের প্রোফাইল ছবিতে রংধনু, চলছে আলোচনা সমালোচনা

news-image

প্রযুক্তি ডেস্ক : গতকাল সকাল থেকেই ফেসবুকে অনেকেই তাদের প্রোফাইল ছবির উপর বসাচ্ছেন রংধনু ফিল্টার। প্রথম প্রথম অনেকেই এ কান্ড দেখে ভ্যাবাচ্যাকা খেয়েছেন বলা যায়। কেউ কেউ আবার অন্যের এই কারবার দেখে কিছু না বুঝেই নিজেও রংধনুর রংয়ে রাঙ্গিয়ে নিয়েছেন নিজের প্রোফাইল ছবি। কিন্তু এর পেছনের ঘটনা কী?
গত ২৬শে জুন মার্কিন যুক্তরাষ্ট্রে পাস হয় এক ঐতিহাসিক আইন। আর এই আইনের মূল বিষয় সমলিঙ্গের মধ্যে বিয়ে। এই আইন পাসের পর থেকেই বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান এই আইনটির সমর্থনে সমকামীদের প্রতীক রংধনু দিয়ে নিজেদের সমর্থন ঘোষণা করতে শুরু করে। ফেসবুকও এর থেকে বাদ যায়নি। একাত্মতা ঘোষণার পাশাপাশি এই আইনের সমর্থকদের জন্য চালু করে একটি বিশেষ টুল যার মাধ্যমে প্রোফাইল ছবির উপর বসানো যাবে রংধনু ফিল্টার।
ফেসবুক সিইও মার্ক জাকারবার্গ নিজের প্রোফাইল ছবিতে রংধনু দেওয়ার মাধ্যমে সবার কাছে এই টুলের খবর তুলে ধরেন। আর এরপরই দেখা যায় প্রোফাইল ছবিতে রংধনু ফিল্টার বসানোর হিড়িক।
বাংলাদেশেও অনেক ফেসবুক ব্যবহারকারীকে প্রোফাইল ছবিতে রংধনু ফিল্টার বসাতে দেখা গেছে। কেউ কেউ আবার না জেনেই অন্যকে করতে দেখেই নিজেও কাজটি করেছেন। তবে জেনে হোক আর না জেনেই হোক, বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমটিতে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। কেউ কেউ বিষয়টির কড়া সমালোচনা করছেন। আবার অনেকেই অন্যের সিদ্ধান্তের প্রতি সম্মান জানাতে নিজের ছবি রাঙ্গিয়েছেন রংধনুর রংয়ে। এক্ষেত্রে তাকেও পড়তে হচ্ছে অন্যের সমালোচনার মুখে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার