,

তিন ভাষায় মাহির ‘অগ্নি ২

news-image

চলচ্চিত্রে নায়কদের আধিপত্য নতুন কিছু নয়। সারাবিশ্বেই সমীকরণটা এমন। আমাদের দেশের ছবিগুলোও নায়ক নির্ভর। শাবনুর, পূর্ণিমা ও মৌসুমীর পর এমন কোনো নায়িকা ঢালিউডে আসেনি যার নাম দেখে দর্শক সিনেমা হলে যাবেন। সেই আলোচনাটা নতুন করে আবারও ফিরে এসেছে চিত্রনায়িকা মাহিয়া মাহির রূপালি পর্দায় অভিষেকের মাধ্যমে।   ‘অগ্নি’ ছবিটিতে অভিনয় করে সেই স্থানটি আরও শক্ত করে নেয় মাহি। অ্যাকশন নির্ভর এই ছবিটি দর্শক জনপ্রিয়তার পাশাপাশি ব্যবসার দিক থেকেও ইতিবাচক। সেই সাফল্যের পর নির্মিত হয় ‘অগ্নি ২’। ছবিটি মুক্তির তারিখ এরইমধ্যে ঘোষণা করা হয়েছে। কোরবানির ঈদ উপলক্ষে আগামী ১৪ আগস্ট মুক্তি পাবে ছবিটি। ছবিতে মাহির বিপরীতে অভিনয় করেছেন কলকাতার ওম।   বাংলা ভাষার পাশাপাশি ছবিটি মুক্তি পাবে আরও দুটি ভাষায়। ভাষাগুলো মান্দারিন (চায়নিজ) ও মালয়। বাংলাদেশসহ ছবিটি মুক্তি পাবে ভারত, চীন, হংকং, মালয়েশিয়া, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ইটালি ও যুক্তরাষ্ট্রে। বাংলা থেকে মান্দারিন ও মালয় ভাষায় ডাবিং করা হয়েছে ছবিটি। এছাড়া ইংরেজি সাবটাইটেল থাকবে। যৌথ প্রযোজনায় এ ছবিটি পরিচালনায় রয়েছেন ইফতেখার চৌধুরী ও হিমাংশু। ‘অগ্নি ২’-তে আরও অভিনয় করেছেন অমিত হাসান, আশিষ বিদ্যার্থী ও টাইগার রবি।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ