আমিরাতে এক বাসায় মিলল ৩ বাংলাদেশির লাশ

news-image

আরব আমিরাত প্রতিনিধি : সংযুক্ত আরব আমিরাতে একই বাসা থেকে তিন প্রবাসী বাংলাদেশির মরদেহ উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার দেশটির রাস আল খাইমায় নিজ বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ। তবে এখন পর্যন্ত তাদের মৃত্যুর কারণ জানা যায়নি। পরে ঘটনাস্থল থেকে মরদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যায় পুলিশ।

ওই তিনজনের বাড়ি বাংলাদেশের চট্টগ্রাম জেলায়। তারা হলেন চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার হাশিমপুরের গিয়াস উদ্দিন, পটিয়ার বাহুবলির আমিরুল ইসলাম কাইয়ুম ও মোহাম্মদ রাকিব। তিনজনই বাংলাদেশি মালিকানাধীন একটি গ্রোসারি দোকানে কাজ করতেন।

গ্রোসারির মালিক বাংলাদেশি মুহাম্মদ রহিম মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তবে কীভাবে তাদের মৃত্যু হয়েছে, তা নিশ্চিত করে বলতে পারেননি তিনি।

মুহাম্মদ রহিম জানান, প্রতিদিনের মতো সকালে কাজের জন্য বের হয়ে কর্মচারীদের ডাকতে যাই। সাড়া না পেয়ে গাড়ি থেকে নেমে তাদের ঘরের গেলে দরজা খোলা পাই। পরে ভেতরে প্রবেশ করে দেখি তিনজনই মৃত অবস্থায় বিছানায় পড়ে আছেন।

ওই তিনজনের প্রতিবেশীরা বনেন, জেনারেটর থেকে নিঃসৃত গ্যাসের বিষাক্ত ধোয়ায় ঘুমন্ত অবস্থায় তাদের মৃত্যু হতে পারে।

দুবাই বাংলাদেশ কনস্যুলেট জানিয়েছে, বিস্তারিত জানার জন্য রাস আল খাইমা পুলিশের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। পুলিশের প্রতিবেদন পেতে আরও ২-১ দিন সময় লাগতে পারে।

 

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ