,

কুমিল্লায় স্কুলছাত্রীকে আটকে রেখে গণধর্ষণ

news-image

কুমিল্লার মুরাদনগরে এক স্কুলছাত্রীকে দুইদিন আটকে রেখে ৪ বন্ধু মিলে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার বিকেলে ধর্ষিতাকে স্থানীয়রা উদ্ধার করে পুলিশের হাতে তুলে দিলেও ঘটনার সঙ্গে জড়িতদের কাউকে আটক করা যায়নি।
ধর্ষিতা বাদী হয়ে ৪ জনকে আসামি করে শুক্রবার সন্ধ্যায় থানায় মামলা করেছেন। মামলার বিবরণ ও ছাত্রীর দেওয়া তথ্যের ভিত্তিতে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার একটি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ওই ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে মুরাদনগর উপজেলার গাজীপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে রুস্তম। এরই সূত্র ধরে গত বৃহস্পতিবার সকালে বিয়ের প্রলোভন দেখিয়ে রুস্তম ওই স্কুলছাত্রীকে বাড়ি থেকে নিয়ে আসে। পরে রুস্তম এবং একই গ্রামের তার বন্ধু খাইরুল, রুবেল, নাইম তাকে পীর কাশিমপুর গ্রামে নিয়ে একটি বাড়িতে আটকে রেখে দুইদিন ধরে তাকে ধর্ষণ করে। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু বক্করকে খবর দিলে তিনি গ্রাম পুলিশ নিয়ে ওই স্কুল ছাত্রীকে উদ্ধার করে পুলিশের কাছে সোপর্দ করে। তবে ঘটনাস্থল থেকে ধর্ষকরা পালিয়ে যান। মামলার তদন্তকারী কর্মকর্তা মুরাদনগর থানার পরিদর্শক (তদন্ত) বিপুল ভট্ট জানান, ধর্ষিতা স্কুলছাত্রী বাদী হয়ে মামলা করেছেন। বিষয়টির তদন্ত চলছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ