,

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ হেফাজত থেকে আসামির পলায়ন ॥ ৩ সদস্য’র কমিটি গঠন

news-image

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানার ডাকাতির প্রস্তুতির মামলার আসামী আবু সফিয়ান মো. সুমন (৩৫) পুলিশের হেফাজত থেকে হাতকড়া সহ পালিয়ে গেছে। আজ শুক্রবার সন্ধ্যায় শহরের কলেজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আখাউড়া থানার কনস্টেবল ফজলু ও মান্নানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনা তদন্তে অতিরিক্ত পুলিশ সুপার এম.এ মাসুদকে আহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
আখাউড়া থানার ওসি মফিজ উদ্দিন জানান, শুক্রবার ভোরে আখাউড়া পৌর শহরের রেলওয়ে রানিং রুম এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে আবু সফিয়ান মো. সুমনকে গ্রেফতার করে পুলিশ। পরে দুপুরে তাকে পুলিশ প্রহরায় ব্রাহ্মণবাড়িয়া চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়। কিন্তু আদালতে পৌঁছানোর পর সুমন অসুস্থ হয়ে পড়লে কোর্ট ইন্সপেক্টর তাকে সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান। তিনি আরো জানান, সি ডব্লিউ (কাস্টরী ওয়ারেন্ট) নিয়ে সুমনকে সদর হাসপাতালে নেওয়ার পথে শহরের কলেজপাড়ার সামনে এসে হাতকড়া থেকে পাড়ি থেকে দৌড়ে পালিয়ে যায়।
এব্যাপারে পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, এ ঘটনায় ফজলু ও মান্নানসহ দুই কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখার জন্যে অতিরিক্ত পুলিশ সুপারকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন এএসপি (হেডকোয়ার্টার) মো:সফিকুল ইসলাম,বিশেষ শাখা ডিআই ওয়ান মো:মাইননুদ্দিন।আগামী সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।আসামি পলায়নের ঘটনায় সদর থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশ সুপার।

মো.শফিকুল ইসলাম
ব্রাহ্মণবাড়িয়া
২৬.০৬.২০১৫

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ