বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘আই লাভ এনওয়াই’-এর মুক্তি চান না কাঙ্গানা

news-image

ভারতীয় দৈনিক মিড-ডে বলছে, সানি দেওলের বিপরীতে কাঙ্গানার এই সিনেমাটি মুক্তি না দেয়ার সিদ্ধান্ত নিয়েছিল প্রযোজনা সংস্থা টি সিরিজ। কিন্তু কাঙ্গানার সাম্প্রতিক সাফল্যের পর টি সিরিজ সিনেমাটি এখন মুক্তি দিতে চাইছে। আর কাঙ্গানাকে বিষয়টি না জানানোয় আইনি নোটিশ পাঠিয়েছেন তিনি। কাঙ্গানার আইনজীবী মিড-ডেকে বলেন, “এই সিনেমাটি প্রায় ছয় বছর ধরে তুলে রেখেছিল টি সিরিজ। তারা এটি মুক্তি না দেয়ার সিদ্ধান্ত নিয়েছিল, কারণ তাদের ধারণা ছিল সিনেমাটি ভাল ব্যবসা করতে পারবে না। এখন হঠা করে তাদের সিদ্ধান্তের পরিবর্তন দেখে বোঝাই যাচ্ছে তারা নিজেদের পকেট ভরবার জন্য কাঙ্গানার তারকা খ্যাতির সাহায্য নিতে চাচ্ছেন।”অভিযোগপত্রে আরও বলা হয়, ‘আই লাভ এনওয়াই’ সিনেমার জন্য কোনো পারিশ্রমিকও দেয়া হয়নি কাঙ্গানাকে। সিনেমা মুক্তির জন্য কোনো অভিনেতার অনুমতি লাগে না – এমনটাই বলছেন টি সিরিজের প্রধান ভুশান কুমার। তার ভাষ্যে, “যদি সিনেমাটির মেধাস্বত্বে অংশীদারিত্ব থাকে, শুধুমাত্র তখনই তিনি কোনো কথা বলতে পারেন।’ এছাড়া ভুশান কুমার জানান, ‘আই লাভ এনওয়াই’-এর মুক্তি সম্পর্কে কিছুই জানেন না তিনি। কারণ অনেক আগেই সিনেমাটির স্বত্ব, এর পরিবেশক ‘ওয়েভ সিনেমাস’-এর কাছে বিক্রি করে দিয়েছেন তারা। আর কাঙ্গানার পারিশ্রমিকের ব্যাপারে ভুশান জানান, ডাবিংয়ের জন্য তাকে ১০ লাখ রুপি দেয়া হয়েছিল, এছাড়া তার সব পাওনা মিটিয়ে দেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা