,

বন্যহাতির আক্রমণে প্রাণ গেলো কৃষকের

news-image

জেলা প্রতিনিধি : নেত্রকোনার বিজয়পুর সীমান্তে বন্যহাতির আক্রমণে বুনেশ রিছিল (৬০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

বুধবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় জেলার দুর্গাপুর উপজেলার পশ্চিম বিজয়পুর এলাকায় এঘটনা ঘটে। নিহত কৃষক দুর্গাপুর উপজেলার পশ্চিম বিজয়পুর গ্রামের বাসিন্দা ছিলেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, বুধবার সন্ধ্যায় পাকা আমনের ধান ক্ষেতে ভারতের মেঘালয় রাজ্যের বাগমারা অঞ্চল থেকে বন্যহাতির একটি দল প্রবেশ করে। পরে স্থানীয়রা হাতি তাড়ানোর চেষ্টা করলে হাতি আক্রমণ করে কয়েকজনকে আহত করে। বুধবার রাতে আহতদের দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। এ সময় গুরুতর আহত বুনেশ রিছিলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মারা যাওয়া বুনেশ রিছিলের মেয়ে নিজ্জ সুমসাং ও নির্জলা সুমসাং বলেন, প্রতিদিন সীমান্তের ওপার থেকে দল বেধে হাতির পাল নেমে আমাদের পাকা ধান নষ্ট করে ফেলে। আমরা সবাই মিলে আগুন জ্বালিয়ে হাতি তাড়ানোর চেষ্টা করি। বুধবার সন্ধ্যার দিকে হাতি তাড়ানোর সময় হাতির পাল আক্রমণ করে বাবাকে গুরুতর আহত করে। পরে ময়মনসিংহ নিয়ে গেলে তিনি মারা যান।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিবিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নেত্রকোনার জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, নিহত ব্যক্তির পরিবারকে মরদেহ সৎকারের জন্য আমরা দশ হাজার টাকা দেব। সমস্যাটি সমাধানের জন্য পরিকল্পনা গ্রহণ করা হবে।

 

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর