,

কক্সবাজারে পাহাড় ধসে একই পরিবারের ৪ জনের মৃত্যু

news-image

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের রামুতে পাহাড় ধসে মাটি চাপা পড়ে একই পরিবারের চার জনের মৃত্যু হয়েছে। বুধবার রামু উপজেলার কাউয়ারকুপ ইউনিয়নের লট উখিয়াঘোনা এলাকায় পাহাড় ধসে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আজিজুর রহমান (৫০), তার স্ত্রী রহিমা বেগম (৪৫), শাশুড়ি দিল ফরাজ বেগম (৭০) ও নাসিমা বেগম (২৫)।

রামুর কাউয়ারকুপ ইউনিয়নের ইউপি চেয়ারম্যান শামশুল আলম জানান, রাতে পরিবারটি খাবার খাওয়ার সময় হঠাৎ পাহাড় ধস হয়। এ সময় মাটি চাপা পড়ে তারা ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনাস্থলে রয়েছেন।

উপজেলা সাবেক চেয়ারম্যান রিয়াজুল আলম জানান, পাহাড়ের পাশে গড়ে ওঠা কয়েকটি ইটভাটার জন্য ওই পাহাড় থেকে মাটি কাটা হচ্ছিল। এ কারণে পাহাড়টি খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। এতে করে পাহাড় ধসের ঘটনা ঘটতে পারে।

রামু থানার ওসি আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে রামু থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় মরদেহ উদ্ধার করে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম

চট্টগ্রাম ট্যাংক দুর্ঘটনা : সেনাসদস্য রিফায়াতের বাড়িতে শোকের মাতম, দাফনের প্রস্তুতি

এসএসসি পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪,৫৮৫ শিক্ষার্থী

হরমুজে মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

বাঁধনের ওপর হামলাকারীদের বিচার চায় এনসিপি

গ্যাস সংকট দ্রুত কাটবে, বললেন রিজভী

ভর্তুকি নেই, নিম্নমানের খাবারে ভোগান্তি বেরোবি শিক্ষার্থীদের

পলিথিন বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর