শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যাংকে টাকার সংকট নেই, গুজবে কান দেবেন না: প্রধানমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ব্যাংকে টাকা নেই বলে কিছু গুজব ছড়াচ্ছে। আমি একটা কথা স্পট করে বলতে চাই ব্যাংকে পর্যাপ্ত টাকা আছে, গুজবে কান দেবেন না। আমাদের অর্থনীতি শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে বলেই বাজেটের কলেবর বাড়ছে।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ ছাত্রলীগের ৩০তম সম্মেলনে তিনি এ কথা বলেন।

সরকার প্রধান বলেন, টাকা নেই বলে অনেকে ব্যাংক থেকে টাকা তুলে ঘরে নিয়ে যাচ্ছে। এদের কি চোরের সঙ্গে সখ্যতা আছে কিনা আমার প্রশ্ন। ব্যাংক থেকে টাকা নিয়ে ঘরে রাখলে চোরের পোয়া বারো। চোর চুরি করে খেতে পারবে। সেই ব্যবস্থা করে দিচ্ছে কেউ কেউ।

তিনি বলেন, গতকাল (সোমবার) রাতেও আমি অর্থসচিব ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে কথা বলেছি। আজকে সকালে অর্থমন্ত্রীর সঙ্গে কথা বলেছি, আল্লাহর রহমতে আমাদের কোনও সমস্যা নাই। প্রতি ব্যাংকেই টাকা আছে। কাজেই আমি বলবো গুজবে কেউ কান দেবেন না। এটাই আমার সকালের কাছে অনুরোধ।

তিনি আরও বলেন, ডিজিটাল বাংলাদেশ আমরা করি আর সেটািই আমাদের বিরুদ্ধে কাজে লাগাই তারা। কাজেই এটার দিকে সকলের বিশেষ দৃষ্টি রাখতে হবে।

ছাত্রলীগকে বিএনপি-জামায়াতের অপপ্রচারের জবাব দেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, জবাব দেওয়া বেশি কিছু না। তারা যেটা লিখবে, সেখানে কমেন্টে গিয়ে তারা অতীতে কী করেছে, সেটা লিখে দিলেই হয়। এরপর আর তারা অপপ্রচার করবে না। এটা ছাত্রলীগ ভালোভাবেই করতে পারবে।

শেখ হাসিনা বলেন, বিশ্বমন্দার ধাক্কা সামলাতে সবাইকে আগে থেকেই সতর্ক হতে হবে। কোনো জমি যেন অনাবাদি না থাকে, সেদিকে লক্ষ্য রাখতে হবে; সাশ্রয়ী হতে হবে সবাইকে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ কখনোই জনগণের ভোট ছাড়া ভিন্ন কোনো পথে ক্ষমতায় আসেনি। আওয়ামী লীগ সব সময় জনগণের ভোটে নির্বাচিত হয়েছে।

করোনা মহামারিতে জনগণের পাশে থাকার জন্য ছাত্রলীগকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

 

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ