,

চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৮৭.৫৩

news-image

নিজস্ব প্রতিবেদক : এবারের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার ৮৭ দশমিক ৫৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ১৮ হাজার ৬৬৪ জন।

সোমবার (২৮ নভেম্বর) বেলা দেড়টার দিকে চট্টগ্রাম শিক্ষা বোর্ড মিলনায়তনে এসব তথ্য জানান পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ।

বোর্ডের তথ্য অনুযায়ী, পরীক্ষায় অংশ নিয়েছিলেন এক লাখ ৪৮ হাজার ৫৪০ শিক্ষার্থী। পাস করেছেন ১ লাখ ৩০ হাজার ১৩ পরীক্ষার্থী। পাস করা শিক্ষার্থীদের মধ্যে ছাত্র ৫৯ হাজার ৩৯৯ জন। ছাত্রী ৭০ হাজার ৬১৪ জন।

বিজ্ঞান বিভাগে পাসের হার ৯৬ দশমিক ৮১। ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৯১ দশমিক ৩০। মানবিক বিভাগে পাসের হার ৭৮ দশমিক ৮২। নারায়ণ চন্দ্র নাথ জানান, বোর্ডে এবার জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ৮৮৯ ছাত্র ও ৭ হাজার ৭৭৫ ছাত্রী।

বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৭৩৫ ছাত্র ও ৭ হাজার ৭৯০ ছাত্রী। মানবিকে জিপিএ-৫ পেয়েছে ৬৩ ছাত্র, ৪১৩ ছাত্রী। এ ছাড়া ব্যবসায় শিক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৯৭৭ ছাত্র ও ২ হাজার ৬৮৬ ছাত্রী।

 

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম