শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাপানকে হারিয়ে ঘুরে দাঁড়াল কোস্টারিকা

news-image

স্পোর্টস ডেস্ক : দারুণ সব আক্রমণের পরও খেলার ৮১ মিনিটের মাথায় এক গোলে জাপানকে হারাল কোস্টারিকা। এ সময় কিশার ফুলার গোল করে এগিয়ে নেন স্পেনের বিপক্ষে ৭ গোল খাওয়া কোস্টারিকাকে। তাকে গোলে সহায়তা করেন ইয়েল্টসিন তেজেদা।

এর আগে ম্যাচের ৫৭ ও ৬৩ মিনিটে দুটি সুযোগ পায় জাপান। দুইবারই মিস করেন ইয়োকো সোমা। ম্যাচের ৪৮ ও ৪৯ মিনিটে দুইবার কর্নার পায় জাপান। যদিও কোনো সুযোগ তৈরি করতে পারেনি তারা।

বিশ্বকাপের ‘ই’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে জাপান-কোস্টারিকা। ইতোমধ্যে প্রথমার্ধের খেলা শেষ হয়েছে। তবে গোল পায়নি কোনো দল। এই অর্ধের ৫৮ শতাংশ বলের দখল ছিল কোস্টারিকার কাছে। জাপানের কাছে ছিল ৪২ শতাংশ। জাপান গোলপোস্টের দিকে শট নিয়েছিল ২টি। কোস্টারিকা ৩টি। তবে কোনো দলই অন টার্গেটে কোনো শট নিতে পারেনি। জাপান একটি কর্নার পেলেও কোস্টারিকা পায়নি। জাপান ১২টি ফাউল করে ১টি হলুদ কার্ড ও কোস্টারিকা ৫টি ফাউল করে ১টি হলুদ কার্ড দেখেছে।

 

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ