,

রাজ্জাককে ফেরত দিয়েছে মিয়ানমার ৯ দিন পর

news-image

অপহৃত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নায়েক রাজ্জাককে নয়দিন পর অস্ত্র ও গুলিসহ ফেরত দিয়েছে মিয়ানমার সীমান্তরক্ষী বিজিপি।

মংডুতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমার সীমান্তরক্ষী বিজিপির পতাকা বৈঠক শেষে তাকে ফেরত দেয়া হয়। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় এ বৈঠক শুরু হয়। বৈঠক চলে বিকেল ৩টা পর্যন্ত। রাজ্জাককে ফেরত দেয়াসহ চোরাচালান বন্ধ ও সীমান্তে শান্তি স্থাপন নিয়ে উভয় পক্ষের মধ্যে আলোচনা হয়।

মিয়ানমারের পক্ষ থেকে ১০ সদস্যের এবং বাংলাদেশের পক্ষ থেকে ৬ সদস্যের একটি প্রতিনিধিদল বৈঠকে অংশ নেয়।

উল্লেখ্য, গত ১৭ জুন বাংলাদেশের জলসীমায় মাদক চোরাচালানি সন্দেহে দুটি নৌকায় তল্লাশি চালায় বিজিবি। ওই সময় মিয়ানমারের রইগ্যাদং ক্যাম্পের বিজিপির কয়েকজন সদস্য ট্রলারে করে বাংলাদেশের জলসীমায় ঢুকে পড়ে। এক সময়ে টহল দলটি বিজিবি নৌযানের কাছে গিয়ে থামে। বিজিপির ট্রলারটিকে বাংলাদেশের জলসীমা ত্যাগ করার জন্য বলা হয়। কিন্তু তারা জলসীমা ত্যাগ করেনি। উল্টো নায়েক রাজ্জাককে জোর করে ট্রলারে তুলে। এ সময় বিজিবির অন্য সদস্যরা বাধা দেয়। এরপর দুই পক্ষের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। ঘটনার সময়ে বিজিবির সিপাহি বিপ্লব কুমার গুলিবিদ্ধ হন। পরে রাজ্জাককে তুলে নিয়ে বিজিপি ট্রলারটি মিয়ানমারের মংডুতে চলে যায়। বিজিবির সদস্যদের ধারণা ওই ট্রলারে ইয়াবাসহ অন্যান্য অবৈধ পণ্য ছিল।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে