,

অমিতাভ বচ্চনের কণ্ঠস্বর নকল ও ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা

news-image

বিনোদন ডেস্ক : অনুমতি ছাড়া অমিতাভ বচ্চনের কণ্ঠস্বর নকল ও ছবি ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। অভিনেতার আইনজীবীর আবেদনের ভিত্তিতে গতকাল শুক্রবার দিল্লি হাইকোর্ট এই নিষেধাজ্ঞা জারি করেন।

গতকাল দিল্লি হাইকোর্টে আবেদন করেন তার আইনজীবী। আবেদনে বলা হয়, অমিতাভের নাম, কণ্ঠস্বর, ছবি ও ব্যক্তিত্বের ওপর শুধু তারই অধিকার থাকবে। অন্য কারও থাকবে না। অর্থাৎ অমিতাভকে নকল করে সোশ্যাল মিডিয়ায় অনেকেই অর্থ উপার্জন করেন।

বিগ বির আইনজীবী হাইকোর্টে জানিয়েছেন, সম্প্রতি ‘অমিতাভবচ্চন ডটকম’ নামের একটি ডোমেইন বিক্রি হয়েছে। সেটি যিনি নিজের জন্য নথিভুক্ত করেছেন, তার সঙ্গে অমিতাভের কোনো সম্পর্ক নেই। এমনকি অমিতাভের ছবি ব্যবহার করে লটারির টিকিটও বিক্রি হচ্ছে, যার সঙ্গে অভিনেতা কোনোভাবেই যুক্ত নন। এর ফলে বিগ বির নিজস্বতা ক্ষতিগ্রস্ত হতে পারে।

কিছু উদাহরণ দিয়ে আদালতকে তিনি বলেন, ‘কেউ অমিতাভ বচ্চনের ছবি ব্যবহার করে টি-শার্ট বানাচ্ছেন। কণ্ঠ ও অভিনয় নকল করছেন। কেউ তার পোস্টার বিক্রি করছেন। কেউ তো সব মাত্রা ছাড়িয়ে তার নামের ডোমেইন রেজিস্টার করে নিয়েছেন। এর ফলে অমিতাভ বচ্চনের ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে। এ কারণেই আমরা আদালতের দ্বারস্থ হতে বাধ্য হয়েছি।’

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না