সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফিটনেস চ্যালেঞ্জে ত্রিশ বছরে ফিরে গেলেন ব্র্যাভো

news-image

ক্রীড়া ডেস্ক : নিজের ৩০কে খুঁজে পান’ দুবাইয়ের একটি ফিটনেস চ্যালেঞ্জ প্রোগ্রামের স্লোগান এমন। ২০১৭ সালে দুবাইয়ের ক্রাউন প্রিন্স ও এক্সিকিউটিভ কাউন্সিলের চেয়ারম্যান শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম এটি গড়ে তুলেন। দুবাইয়ে বেড়াতে আসা ও এখানে থাকা মানুষের প্রতিদিনের জীবনে ভালোভাবে জায়গা করে নিয়েছে এটি।

ভালো থাকা ও নিজের ফিটনেসকে উদযাপন করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। মূলত পুরো পৃথিবীকে মাসের ৩০ দিন অন্তত ৩০ মিনিট করে শরীরের যত্ম নেওয়ায় উদ্ভুদ্ধ করা হয়ে থাকে।

কয়েকদিন পর অনুষ্ঠিত হতে যাওয়া দুবাই ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে অংশ নিতে যাওয়া ক্রিকেটাররা মনে করেন, বর্তমান যুগের ক্রিকেটারদের ফিটনেসের চাহিদা মেটাবে এই কার্যক্রম। আগামীর তারকাদের মধ্যে সচেতনতা তৈরির জন্য আইসিসি একাডেমির সঙ্গে যৌথভাবে একটি আয়োজন করা হয়। যেখানে ছিলেন এবার আইএলটি-২০তে এমআই এমিরেটসের প্রতিনিধিত্ব করতে যাওয়া ক্যারিবীয়ান তারকা ক্রিকেটার ডোয়াইন ব্রাভো।

এমিরেটস ক্রিকেটের সাধারণ সম্পাদক মুবাশ্বির ওসমানি বলেছেন, ‘দুবাই ফিটনেস চ্যালেঞ্জ ৩০x৩০কে আইএলটি-২০ এর মাধ্যমে সমর্থন জানাতে পেরে আমরা আনন্দিত। ব্রাভোর কাছেও আমরা কৃতজ্ঞ এই মৌসুমে নেতৃত্ব দিয়ে স্বাস্থ্যকর ও ফিট থাকায় অনুপ্রেরণা যোগানোয়। আমরা বিশ্বাস করি এই তরুন ও প্রতিভাবান ক্রিকেটাররা নিজেদের লাইফ স্টাইল ও ফিটনেসের ব্যাপারে আরও সচেতন হবে। আর খুঁজে পাবে কীভাবে তারা আরও লাভবান হতে পারে নিজেদের স্বপ্ন ও লক্ষ্য পূরণে।’

এসময় ব্রাভো বলেছেন, ‘দুবাই ও এর নেতাদের কাছ থেকে এটা দারুণ উদ্যোগ। আমি এটার অংশ হতে পেরে সত্যিই আনন্দিত। এটা স্বাস্থ্যের ব্যাপারে দারুণ বার্তা দেয়। তরুণদের তাদের জীবনযাত্রা ও স্বাস্থ্যের ব্যাপারে জানানো খুব গুরুত্বপূর্ণ- যে কেউ এটা যেকোনো বয়সে শুরু করতে পারে, আসল ব্যাপার হচ্ছে শুরু করা। যদি আমি বাচ্চা ও তাদের অভিভাবকদের অনুপ্রাণিত করি; একটা বদল আনলেও কাজ হয়েছে।’

দুবাই স্পোর্টস সিটির ক্রিকেট বিজনেসের প্রধান সালমান হানিফ বলেছেন, ‘আগামীর অ্যাথলেটদের উন্নতির জন্য ফিটনেস অবিচ্ছেদ্য অংশ। আমরা ও আইসিসি একাডেমি নিজেদের সব প্রোগ্রামেই এগুলো রাখতে চাই। ব্রাভোর সঙ্গে একাডেমির ছাত্ররা ৩০*৩০ প্রোগ্রামে অংশ নেওয়া অনুপ্রেরণা যেগাচ্ছে। এখানে অংশ নেওয়ায় একাডেমির ছাত্র ও তাদের বাবা-মাকে ধন্যবাদ জানাই।’

 

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে