,

পর্দা উঠল কাতার বিশ্বকাপের

news-image

অনলাইন ডেস্ক : প্রতীক্ষার পালা শেষ। কাতার বিশ্বকাপে ‘কিক অফ’ হতে বাকি আর মাত্র কয়েক মুহূর্ত। বাংলাদেশ সময় রাত ১০টায় স্বাগতিক কাতার ও ইকুয়েডর ম্যাচ দিয়ে শুরু হবে মাঠের লড়াই। তার আগে হয়ে গেল জমকালো উদ্বোধনী অনুষ্ঠান।

রবিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান। ৪০ মিনিটের আয়োজনে মাতিয়ে দিয়েছে আয়োজকরা।

কাতারে বিশ্বকাপ আয়োজন নিয়ে প্রচুর বিতর্ক ছিল। বিশ্বকাপের আগের দিন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো যা নিয়ে কড়া সমালোচনা করেছেন পশ্চিমাদের। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে অবশ্য দেওয়া হল ঐক্যের বার্তা, সাম্যের বার্তা।

ফুটবলই যে দুনিয়াকে এক করতে পারে, সেই বার্তা বারে বারে উঠে এসেছে অনুষ্ঠানে। শুরুতেই ছিল নাচ, গান। কাতারের ঐতিহ্য, সংস্কৃতি তুলে ধরার চেষ্টা ছিল। পারফর্ম করেছেন বিটিএস খ্যাত পপ তারকা জংকুক। বিশ্বকাপের পথ পরিক্রমা সম্পর্কে বলেছেন প্রবীণ মার্কিন অভিনেতা মর্গ্যান ফ্রিম্যান।

এর আগের বিশ্বকাপে যে যে গানগুলো গাওয়া হয়েছিল, সেগুলো তুলে ধরা হয় এদিন। ১৯৯৮ বিশ্বকাপে রিকি মার্টিনের গাওয়া ‘ওলে, ওলে’ থেকে ২০১০ বিশ্বকাপে শাকিরার গাওয়া ‘ওয়াকা, ওয়াকা’; সবই শোনানো হয়।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯