সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পরকীয়ায় বাধা দেওয়ায় প্রেমিকার স্বামীকে কোপালেন যুবক

news-image

অনলাইন ডেস্ক : পরকীয়ায় বাধা দেওয়ায় প্রেমিকার স্বামীকে কোপানোর অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ গরগনার ব্যারাকপুর পৌর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত রবি সিং ওরফে বুচুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, বৃহস্পতিবার সন্ধ্যায় কাজ শেষে ব্যারাকপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বেলিয়াতালি রোড হয়ে বাড়ি ফিরছিলেন সুরজিৎ সিং (৩৭)। সেই সময় হঠাৎই তার ওপর চড়াও হয় দুষ্কৃতিকারীরা। তারা তাকে চাপাতি দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে। কিছু বুঝে ওঠার আগেই রাস্তায় লুটিয়ে পড়েন সুরজিৎ।

বেশ কিছুক্ষণ ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন সুরজিৎ। পরে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে ব্যারাকপুর বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে যান। পরে তারা ব্যারাকপুর পৌরসভা ও টিটাগর থানায় খবর দেন। তার অবস্থার অবনতি হওয়ায় তাকে আরজি কর হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার রাতেই অভিযুক্ত রবি সিং ওরফে বুচুকে গ্রেপ্তার করে পুলিশ। এরপরই প্রকাশ্যে আসে চাঞ্চল্যকর তথ্য। বুচুকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে পুলিশ জানায়, সুরজিতের স্ত্রী পারমিতা সিং দাসের সঙ্গে বিয়ের আগে সম্পর্ক ছিল পারমিতার। বিয়ের পরও সে সম্পর্ক চলছিল। সুরজিৎ কিছুদিন আগে এই বিবাহবহির্ভূত সম্পর্কের কথা জানতে পারেন। তিনি পারমিতাকে বেধড়ক মারধর করেন ও তার ফোন কেড়ে নেন।

এই রাগের জেরেই সুরজিতের ওপর হামলা করেছেন বুচু। শুক্রবার সকালে গ্রেপ্তার বুচুকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়। সেই সময়

তিনি জানান, তাকে ধোঁকা দেওয়া হয়েছিল। সুরজিৎ হুমকি দিয়েছিলেন, সেই কারণেই তিনি আক্রমণ চালিয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

রামিসা হত্যায় অভিযোগ গঠন, বিচার শুরু

মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর