মাদক দিয়ে ফাঁসানোর চেষ্টায় ৩ কনস্টেবল প্রত্যাহার

news-image

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে মাদক দিয়ে সাধারণ মানুষকে ফাঁসানোর চেষ্টার অভিযোগে তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। তারা হলেন- দক্ষিণ কেরানীগঞ্জ থানার চর কালীগঞ্জ তেলঘাট পুলিশ ফাঁড়ির কনস্টেবল আল-আমিন, কনস্টেবল নিশাত ও কনস্টেবল ইমরান। তাদের পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তবে এ ঘটনায় সহকারী উপপরিদর্শক (এএসআই) জহিরুল নাম এলেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

আজ বৃহস্পতিবার সকালে ঢাকা জেলার পুলিশ সুপার আসাদুজ্জামানের নির্দেশে তিন কনস্টেবলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ জামান।

জানা গেছে, অভিযুক্ত তিন কনস্টেবল গত সোমবার দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর এলাকার মিয়াজউদ্দিন রোড হয়ে যাওয়ার সময় শামীম নামের এক ব্যক্তিকে জোর করে একটি মাংসের দোকানে নিয়ে যায়। সেখানে তাকে তল্লাশির নামে মাদক দিয়ে ফাঁসানোর ভয় দেখিয়ে মারধর করা হয়। এরপর ওই ব্যক্তির পকেটে থাকা ৬০ হাজার টাকা ছিনিয়ে নেয় তারা। এলাকাবাসীর অভিযোগ, ওই তিন কনস্টেবল প্রায়ই সাধারণ মানুষকে হয়রানি করতেন। এ নিয়ে একটি টেলিভিশনে প্রতিবেদন প্রচারিত হলে তাৎক্ষণিক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

চুনকুটিয়া এলাকার বাসিন্দা মো. আতিক বলেন, গত ১০ নভেম্বর রাতে কালিগঞ্জ বাজার থেকে ঘরে ফেরার পথে তেলঘাট পুলিশ ফাঁড়ির এএসআই জহিরুল কৌশলে তার পকেটে গাঁজার পুরিয়া ভরে ফাঁড়িতে নিয়ে যায়। এরপর তল্লাশির নামে তার পকেটে থাকা পাঁচ হাজার টাকা হাতিয়ে নেয়। পরে আতিকের মা চম্পা বেগম ফাঁড়িতে গিয়ে কুড়ি হাজার টাকা দিয়ে ছেলেকে ছাড়িয়ে নেয়।

ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আমিনুল ইসলাম বলেন, ‘অভিযুক্ত তিন সদস্যকে সাময়িকভাবে প্রত্যাহার করে ঢাকা পুলিশ লাইনে সরিয়ে নেওয়া হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্তের জন্য অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোবাশ্বেরা হাবিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।‘

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান