,

মাছরাঙায় একসঙ্গে শাকিব-জয়া

news-image

অভিনয় জগতের দুই নক্ষত্র শাকিব খান এবং জয়া আহসান প্রথমবারের মত একসঙ্গে ছোট পর্দায় হাজির হয়েছেন। মাছরাঙা টেলিভিশনের ঈদের বিশেষ আয়োজন কেমিস্ট্রি’তে এ জুটির রসায়ন আবিষ্কারের চেষ্টা করেছেন উপস্থাপক রুমানা মালিক মুনমুন।
গত সোমবার রাতে মাছরাঙা স্টুডিওতে এই বিশেষ পর্বের ধারণ কাজ সম্পন্ন হয়। জয়া-শাকিব একসঙ্গে দুটি ছবিতে অভিনয় করেছেন। এর মধ্যে পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী মুক্তি পেয়েছে। আর আসছে কোরবানীর ঈদে মুক্তি পাবে পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী টু। তাদের জুটির রসায়ন দর্শক-প্রদর্শক-নির্মাতাদের পছন্দ করায় তারা প্রায় অর্ধ ডজন ছবিতে একসঙ্গে কাজ করার প্রস্তাব পেয়েছেন- আড্ডাচ্ছলে সেটিই জানালেন তারা। এই আলাপে শাকিব খান জানিয়েছেন, জয়া আহসন তার ড্রিমগার্ল। দুজনই তাদের বিয়ের পরিকল্পনার কথা জানিয়েছেন এ অনুষ্ঠানে। অপু বিশ্বাস শাকিবের জীবনে কে-জয়ার প্রশ্নের উত্তরও দিয়েছেন ‘কিং খান’ শাকিব খান। জয়া কতটুকু ফিল্মি হয়ে উঠতে পেরেছেন, শাকিব খান কতটুকু মধ্যবিত্ত দর্শকদের প্রেক্ষাগৃহে টানতে পেরেছেন- সবকিছুরই উত্তর দিয়েছেন দুজন, নিজেদের আত্মসমালোচনাও করেছেন অকপটে। তাদের ঘিরে সব ধরনের সমালোচনার উত্তরও দিয়েছেন শাকিব-জয়া। রুম্মান রশীদ খানের গ্রন্থনা ও সাইফুল ইসলামের প্রযোজনায় কেমিস্ট্রি মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে ঈদের পরদিন।   

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ