শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আকিজ জুট মিলের হাজারের বেশি শ্রমিককে কাজে আসতে নিষেধ

news-image

অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের নওয়াপাড়ায় অবস্থিত আকিজ জুট মিলের এক-দেড় হাজার শ্রমিককে কাজে আসতে নিষেধ করেছে কর্তৃপক্ষ। বাজারে পাটসংকট, অভ্যন্তরীণ বাজারে পাটের দাম বেশি ও বহির্বিশ্বে উৎপাদিত পণ্যের চাহিদা না থাকায় উৎপাদন সীমিত করার কথা বলবে গত প্রায় একমাস ধরে পর্যায়ক্রমে এসব শ্রমিকদের কাজে আসতে নিষেধ করা হয়েছে। সর্বশেষ আজ মঙ্গলবার থেকে রাতের শিফটে কাজ করা শ্রমিকদের যাতায়াতে ব্যবহৃত কয়েকটি বাস বন্ধ করে দেওয়া হয়েছে।

আকিজ জুট মিল সূত্রে জানা গেছে, নওয়াপাড়ার আকিজ জুট মিলের তিন শিফটে সাত হাজারের বেশি শ্রমিক কাজ করেন। তার মধ্যে স্থায়ী শ্রমিক ১ হাজার ২৭০ জন, বাকিরা বদলি শ্রমিক হিসেবে কর্মরত রয়েছেন। রাতের শিফটের এক থেকে দেড় হাজারের মতো শ্রমিককে আপাতত কাজে আসতে নিষেধ করা হয়েছে। তাদের যাতায়াতে ব্যবহৃত বাসগুলো আজ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে।

প্রায় একমাস আগে বাদ পড়া মিলের স্পিনিং বিভাগের শ্রমিক তক্কেল আলী বলেন, ‘পাটের অভাবের কথা বলে আমাকেসহ অনেককেই মিলে যেতে নিষেধ করে দেওয়া হয়েছে। কাজ না থাকায় ছেলেমেয়ে নিয়ে খুবই কষ্টে আছি।’

আকিজ জুট মিল সিবিএ’র সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম বলেন, ‘পাটের সংকটের কারণে কর্তৃপক্ষ রাতের শিফট বন্ধ করে দুই হাজারের মতো বদলি শ্রমিকদের আপাতত আসতে নিষেধ করেছে।বাজার পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও শ্রমিকদের কাজে নেওয়া হবে।’

আকিজ জুটি মিলের নির্বাহী পরিচালক আব্দুল হাকিম বলেন, আকিজ জুট মিলের পণ্য সাধারণত তুরস্কে রপ্তানি করা হয়। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে অর্ডার কম। তাছাড়া বাজারে গুণগতমানের পাট পাওয়া যাচ্ছে না। আবার দামও বেশি। ফলে লোকসান এড়াতে তিন শিফটে উৎপাদন সচল রাখা সম্ভব না হওয়ায় এখন দুইটি শিফটে কাজ চলছে।’

তিনি বলেন, ‘এক-দেড় হাজার বদলি শ্রমিককে সাময়িক ছুটি দেওয়া হয়েছে। বাজার পরিস্থিতি ভালো হলে তাদের আবার ডাকা হবে।’

 

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ