,

আল্লাহ-ই আমাদের ফাইনালে জেতাবেন: বাবর

news-image

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান দল যে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে খেলবে, টুর্নামেন্ট শুরুর পর কেউ কল্পনাতেও করতে পারেননি। কেননা আসরে সুপার টুয়েলভে নিজেদের প্রথম দুই ম্যাচ হেরেই খাদের কিনারায় চলে যায় দলটি। তবে নেদারল্যান্ডসের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা হেরে যাওয়াতেই কপাল খুলে যায় পাকিস্তানের। সেখান থেকে বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনাল ও নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে দলটি।

আগামীকাল রোববার ইংল্যান্ডের বিপক্ষে ফাইনালে লড়বে পাকিস্তান। আর ম্যাচেও ভাগ্যকে পাশে চাইলে দলটির অধিনায়ক বাবর আজম। আল্লাহতে বিশ্বাসী পাকিস্তান দলনেতা জানান, আল্লাহ তাদের ফাইনালে তুলেছেন। আল্লাহ-ই তাদের ফাইনালে জেতাবেন।

বাবর বলেন, ‘আমরা আল্লাহতে বিশ্বাস করি। যা কিছু ঘটে, আল্লাহর মর্জিতেই ঘটে। আল্লাহ আমাদের সুযোগ দেন, আমাদের সেটা কাজে লাগাতে হয়। আমরা শুধু চেষ্টা করতে পারি। আমারা চেষ্টা করি নিজেদের সেরাটা দেওয়ার। ফলাফল আল্লাহর হাতে।’

তিনি আরও বলেন, ‘আল্লাহর দেওয়া সুযোগটা আমরা লুফে নিয়েছি। ভালো ক্রিকেট খেলে সুযোগ যথাযথ কাজে লাগিয়েছি। আল্লাহর কাছে আমরা কৃতজ্ঞ। তার বদান্যতায় আমরা ফাইনালে উঠেছি এবং আশা করছি তিনিই আমাদের ফাইনালে জেতাবেন।’

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯