চিংড়ির সর্ষা পোলাও

news-image

মালাইকারি বা পাতুরি হিসাবে নয়, নতুন কিছু খেতে চাইলে বানাতে পারেন সর্ষা চিংড়ির পোলাও। রইল প্রণালী।

উপকরণ

চিংড়ি: আধ কেজি

পেঁয়াজ কুচি: এক কাপ

সর্ষাবাটা: এক টেবিল চামচ

কাঁচামরিচ: ৪-৫টি

লবন: স্বাদ মতো

পোলাওয়ের চাল: আধ কেজি

আদাবাটা: এক টেবিল চামচ

দারচিনি: দু’টুকরো

এলাচ: ৪টি

লবঙ্গ: ৪-৫টি

তেজপাতা: ২টি

প্রণালী:

চাল ধুয়ে পানি ঝরিয়ে রাখুন। এ বার কড়াইয়ে তেল গরম করে তাতে পেঁয়াজ, সর্ষাবাটা ও কাঁচামরিচ আর চিংড়ি দিয়ে মাছ ভেজে তুলে রাখুন।

এ বার পোলাও রান্নার জন্য কড়াইয়ে কিছুটা তেল, কাঁচামরিচ, তেজপাতা, দারচিনি, আদাবাটা, এলাচ ও চাল দিয়ে কিছু ক্ষণ ভেজে নিন। তার পর ৩-৪ কাপ গরম পানি ও লবন দিয়ে কিছু ক্ষণ এমন ভাবে নাড়ুন যেন চালের সব দিক সমান তাপ পায়।

প্রথম ৫ মিনিট মাঝারি এবং ১৫ মিনিট মৃদু আঁচে ঢাকনা দিয়ে দমে রাখুন। ঢাকনা খুলে ভাজা চিংড়ি মাছ মিশিয়ে আরও কিছু ক্ষণ ঢেকে রাখুন। চাল সেদ্ধ হয়ে এলে নামিয়ে স্যালাডের সঙ্গে পরিবেশ করুন চিংড়ি পোলাও।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান