শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাবুর পকোড়া

news-image

বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন মুখোরোচক নাস্তা, সাবুদানার পকোড়া। সাবু হয়ে উঠতেই পারে আপনার বিকেলের টিফিন টাইমের দারুণ সঙ্গী। রইল সেই রেসিপি।

উপকরণ

সাবুদানা: এক কাপ

পানি ঝরানো টক দই: আধ কাপ

গোলমরিচ গুঁড়া: আধ চা চামচ

ভাজা জিরার গুঁড়া: আধ চা চামচ

চাটমশলা: আধ চা চামচ

বিটলবন: স্বাদমতো

আলু সেদ্ধ: দু’টি (বড়)

লেবুর রস: এক চামচ

কাঁচামরিচ কুচি: দু’চামচ

ধনেপাতা কুচি: চার চামচ

বাদাম কুচি: দু’চামচ

গোটা জিরা: আধ চা চামচ

লবন ও চিনি: স্বাদমতো

প্রণালী

সাবুদানা ভাল করে ধুয়ে পানি ভিজিয়ে রাখুন ৪-৫ ঘণ্টার জন্য। একটি পাত্রে টক দই নিয়ে একে একে গোলমরিচ গুঁড়, বিটলবন, ভাজা জিরার গুঁড়া, চাটমশলা আর সামান্য চিনি দিয়ে একটি মিশ্রণ বানিয়ে রাখুন। সাবুদানাগুলি ফুলে উঠলে ভাল করে পানি ঝরিয়ে নিয়ে একটি বড় পাত্রে রাখুন। তাতে আলু সেদ্ধ, লেবুর রস, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, বাদাম কুচি, গোটা জিরে, লবন ও চিনি যোগ করে খুব ভাল করে মেখে নিন। মিশ্রণে সামান্য ছাতুও যোগ করতে পারেন, তাতে পাক ভাল আসবে। এ বার সেই মিশ্রণ থেকে গোল গোল পকোড়ার মাপের মণ্ড তৈরি করুন। সেই পকোড়ার মাঝে এক চামচ দইয়ের মিশ্রণ ভরে দিন। এ বার কড়াইতে তেল গরম করে ছাঁকা তেলে ভেজে নিন পকোড়াগুলি। ধনেপাতার চাটনির সঙ্গে পরিবেশন করুন মুচমুচে সাবুর পকোড়া।

 

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ