,

আমি যদি ক্রিকেটার হতাম….

চঞ্চল চৌধুরীমাশরাফি বিন মুর্তজাচঞ্চল চৌধুরী
সাকিব আল হাসানের চরিত্রটি করতে চাই। তিনি পৃথিবীর সেরা অলরাউন্ডার। আন্তর্জাতিকভাবে বাংলাদেশ ক্রিকেট দলের সবচেয়ে পরিচিত মুখ। একজন ক্রিকেটারের জীবন নিয়ে চলচ্চিত্র হলে তাঁর উঠে আসার সময় থেকে গল্প শুরু হয়। সে ক্ষেত্রে সাকিব যে অঞ্চল থেকে এসেছেন, সেই অঞ্চলের ভাষা, তাঁর মধ্যবিত্ত জীবন—এসবই আমার জন্য অভিনয় দিয়ে তুলে ধরতে সুবিধা হবে বলে মনে হয়।

নিরবনিরব
সুযোগ পেলে অবশ্যই আমি আমাদের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার চরিত্রে অভিনয় করতে চাই। তাঁর খেলার ভক্ত আমি। সেই সঙ্গে মানুষ হিসেবে তিনি অনুসরণ করার মতো। তাঁর জীবনকে পর্দায় তুলে ধরতে পারা একজন অভিনেতার জন্য একটি বিশেষ অর্জন হতে পারে।

আফরান নিশোআফরান নিশো
প্রথমত, আমাদের ওয়ানডে অধিনায়ক মাশরাফির চরিত্রকে পর্দায় তুলে ধরার স্বপ্ন দেখি। অনেক ইনজুরির পরও তাঁর খেলা চালিয়ে যাওয়ার সংগ্রাম আর পুরো দলকে উজ্জীবিত রাখার চেষ্টা নিঃসন্দেহে প্রশংসনীয়। আবার উইকেটকিপার মুশফিকও আমার খুব পছন্দের। নিজেও যখন ক্রিকেট খেলতাম, কিপিং করতাম। তাই মুশফিকের চরিত্রেও অভিনয় করলে ভালো করতে পারব বলে আমার ধারণা।

তৌসিফতৌসিফ
অবশ্যই মাশরাফির চরিত্রে অভিনয় করব। তিনি বাংলাদেশ ক্রিকেটের সফল অধিনায়ক। জীবনে এত দুর্ঘটনার পরও তিনি একের পর এক ভালো খেলা উপহার দিয়ে যাচ্ছেন। ব্যক্তিগতভাবে তাঁর সঙ্গে আমার একবার দেখা হয়েছে। কথা বলে মনে হয়েছে, তিনি একজন ভালো মনের মানুষ।

অ্যালেন শুভ্রমুশফিকুর রহিমঅ্যালেন শুভ্র
আয়নার সামনে দাঁড়ালে মুশফিকুর রহিমের সঙ্গে নিজের খানিকটা মিল পাই—তাঁর হাসি, তাঁর চেহারার গড়নে। যতদূর জানি, মানুষ হিসেবে দারুণ বিনয়ী তিনি। আমিও চেষ্টা করি তেমনটি হতে। সেদিক থেকে মুশফিকের সঙ্গে আমার মিলে যায়। তাই সুযোগ এবং প্রস্তাব পেলে মুশফিকের জীবন নিয়ে বানানো সিনেমা বা নাটকে অবশ্যই অভিনয় করব।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর