বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বৃষ্টি বিড়ম্বনায় সোনাক্ষি

news-image

বৃষ্টিকেই বেশি ভয়ঙ্কর মনে করেন সোনাক্ষি সিনহা। বলিউডের প্রাচীন প্রবাদ অনুযায়ী, কোলাবার মুকেশ মিলস মুম্বাইয়ের ‘হন্টেড’ জায়গাগুলোর অন্যতম। রাতে সেখানে পারতপক্ষে শুটিং এড়িয়ে চলেন সবাই। আর ভাগ্যক্রমে সে ভৌতিক জায়গায় ‘আকিরা’ ছবির কিছু রোমহর্ষক দৃশ্যের শুটিং করছেন দাবাং গার্ল সোনাক্ষি। একে ভূতের বাড়ি, তার ওপরে বৃষ্টি। ছবির দৃশ্যধারণ থেকেই নায়িকা জানিয়েছেন, তার কাছে রোমাঞ্চের চেয়েও অনেক বেশি দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে মুম্বাইয়ের জলমগ্ন রাস্তাঘাট। গত দু’দিন ধরে ছবির কলাকুশলীদের পক্ষে শহর থেকে কোলাবায় পেঁৗছনোই দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। আর এরই মধ্যে আবার নতুন বিপত্তি ঘটেছে সেটের ভেতর। দৃশ্যধারণের মাঝখানেই খলনায়ক অনুরাগ কাশ্যপের চোট লেগেছে। যদিও অল্প সময়েই গা ঝাড়া দিয়ে ওঠে কাজ শুরু করে দেন তিনি। ঘটনাটি জানিয়ে সোনাক্ষির টুইট,’বৃষ্টি নিয়ে এমন বিপদ যে, ভূতের বাড়িতেই রাত পোহাতে হচ্ছে। আর এরই মধ্যে সেট-এ খলনায়ক মূল নায়কে রূপান্তরিত হয়ে বসে আছে। জানি না, আর কী কী আছে ভাগ্যে!!

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা