বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নেশায় ডুবেছেন সেলেনা

5309a05401602-selena-2নেশাগ্রস্ত হলিউডের তারকাদের সংখ্যাটা নেহাতই কম নয়। এবার এই তালিকায় নাম লেখালেন ‘প্রিন্সেস প্রোটেকশন প্রোগ্রাম’খ্যাত মার্কিন অভিনেত্রী ও গায়িকা সেলেনা গোমেজ। মাত্রাতিরিক্ত অ্যালকোহল আসক্তির পাশাপাশি গাঁজা ও অনিদ্রা রোগের ওষুধ অ্যামবিয়েন সেবনে অভ্যস্ত হয়ে পড়েছেন ২১ বছর বয়সী এ তারকা অভিনেত্রী ও সংগীতশিল্পী।



নেশার করাল গ্রাস থেকে নিজেকে মুক্ত করতে গত জানুয়ারি মাসে ৪৫ দিনের জন্য দ্য মিডোস মাদকাসক্তি পুনর্বাসনকেন্দ্রে ভর্তি হয়েছিলেন সেলেনা। কিন্তু ১৬ জানুয়ারি সানড্যান্স চলচ্চিত্র উত্সবে যোগ দেবেন বলে দ্য মিডোস থেকে দুই সপ্তাহের জন্য ছুটি নেন তিনি। সম্প্রতি এক খবরে এ তথ্য জানিয়েছে টিএমজি।



সেলেনা দুই সপ্তাহের জন্য ছুটি নিলেও পরে আর মাদকাসক্তি পুনর্বাসনকেন্দ্রে ফিরে যাননি। তাঁর দাবি, তিনি নাকি পুরোপুরি সুস্থ হয়ে গেছেন। এ জন্য মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রে ফিরে যাওয়ার প্রয়োজন অনুভব করছেন না। এ প্রসঙ্গে সেলেনার মুখপাত্র জানিয়েছেন, সেলেনার মাত্রাতিরিক্ত অ্যালকোহল আসক্তির সমস্যা আর নেই।



এদিকে, মাদকাসক্তি পুনর্বাসনকেন্দ্রে ফিরে না গেলেও ঠিকই আবার অ্যালকোহলের কাছে ফিরে গেছেন সেলেনা। সম্প্রতি আকণ্ঠ মদ গিলে নেশায় বুঁদ হয়ে ফটো-শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে ‘হ্যাপি আওয়ার’ শিরোনামে একটি ছবিও পোস্ট করেছেন তিনি।

এ জাতীয় আরও খবর

হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ

নারী আসনে বিএনপির সাক্ষাৎকার শুরু শুক্রবার

লেবানন প্রেসিডেন্টের সঙ্গে আজ কথা বলতে পারেন নেতানিয়াহু

মতভেদ থাকুক, শত্রুতা নয়: প্রধানমন্ত্রী

গণতন্ত্রেই দেশের উন্নতি সম্ভব: স্পিকার

শুক্রবার শুরু হজ ফ্লাইট, উদ্বোধনে প্রধানমন্ত্রী

আগামী দুই মাসে জ্বালানি তেলের সংকট হবে না, জানালেন যুগ্মসচিব

৫ লাখ ৪২ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার, অভিযান চলবে অব্যাহত

এক মাসে মৃত্যু ১৯৮ শিশুর

১৮ মাসে বাতিল ৪৮১ ‘ভুয়া মুক্তিযোদ্ধা’ গেজেট

বিদেশি কোটা নিয়ে বাফুফেতে ফুটবলারদের দাবি