,

বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে হবে বিএনপির সমাবেশ

news-image

অনলাইন ডেস্ক : বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যানে বিএনপিকে বিভাগীয় গণসমাবেশের অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। সোমবার (৩১ অক্টোবর) বিকেলে এ অনুমতি দেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

তিনি বলেন, ‘আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি করবে না বিএনপি এমন আশ্বস্ত করায় বঙ্গবন্ধু উদ্যান ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।’

বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মীর জাহিদুল কবির জানান, ‘আগামী ৫ নভেম্বর বিএনপির বরিশাল বিভাগীয় গণসমাবেশের জন্য নগরীর বঙ্গবন্ধু উদ্যান বরাদ্দ দেওয়া হয়েছে। জেলা প্রশাসন থেকে বিকেল সোয়া ৩টায় বিষয়টি জানানো হয়েছে।’

বিভিন্ন দাবিতে সারাদেশে বিভাগীয় গণসমাবেশের ধারাবাহিকতায় আগামী ৫ নভেম্বর বরিশালে গণসমাবেশ আয়োজনের ঘোষণা দিয়েছে বিএনপি। এই সমাবেশের আগে ৪ ও ৫ নভেম্বর নসিমন, করিমন ও থ্রি-হুইলারসহ অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছে বরিশাল জেলা বাস মালিক গ্রুপ। আবার বরিশাল জেলা বাস মালিক ও শ্রমিক ইউনিয়ন কর্তৃক চালকদের হয়রানি বন্ধ করাসহ পাঁচ দফা দাবিতে ৪ ও ৫ নভেম্বর সকল রুটে মাহেন্দ্র-আলফা, সিএনজি অটোরিকশা, এলপি গ্যাসচালিত নীল রং করা গাড়ি চলাচল বন্ধের ডাক দিয়েছে বরিশাল জেলা আলফা, সিএনজি ও ইজিবাইক শ্রমিক ইউনিয়ন।

তবে বাস ও থ্রি-হুইলার ধর্মঘটে গণসমাবেশে কোনো প্রভাব পড়বে না বলে মনে করেন বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব মীর জাহিদুল কবির।

তিনি বলেন, শুধু ধর্মঘট নয়। আরও অনেক বাধা আসবে। কোনো বাধা সাধারণ মানুষের গণসমাবেশে আসা ঠেকাতে পারবে না। গণসমাবেশে গণজোয়ার হবে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না