,

১০ ডিসেম্বরের পর বিএনপিকে লালকার্ড দেখানো হবে

news-image

গাজীপুর প্রতিনিধি : ১০ ডিসেম্বরের পর বিএনপিকে লালকার্ড দেখানো হবে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

তিনি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশ্যে প্রশ্ন রেখে বলেন, ১০ ডিসেম্বরের পর থেকে নাকি দেশ খালেদা জিয়ার কথায় চলবে, আমার প্রশ্ন খালেদা জিয়া কি জনগণের ভোটে নির্বাচিত? দেশের মানুষ কি তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে ? আমরা জানতে চাই তারা কীভাবে সরকার গঠন করবে? কীভাবে ১১ ডিসেম্বর থেকে অপনারা রাষ্ট্র চালাবেন তা পরিস্কার করুন।

সোমবার বিকেলে গাজীপুর মহানগরীর বঙ্গতাজ অডিটরিয়ামে আয়োজিত আওয়ামী যুব মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

এ সময় মন্ত্রী আরো বলেন, সংবিধানের কোন বিধানে ক্ষমতায় আসবেন। আপনারা ১০ ডিসেম্বরের পরে তৃতীয় কোন শক্তিকে ক্ষমতায় দেখতে চান কিনা এটা পরিস্কার করেন। বরং ১০ ডিসেম্বরের পর বিএনপিকে লালকার্ড দেখনো হবে।

প্রধান আলোচকের বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, বিএনপি দেশকে আবারও ব্যর্থ রাষ্ট্র বানাতে চাচ্ছে। তাদের সময় দেশ পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। তারা যেভাবে ব্যর্থ হয়েছিল, তেমনি তারা আজও দেশকে ব্যর্থরাষ্ট্র বানানোর চেষ্টা করছে।

 

সম্মেলনে উপস্থিত নেতাকর্মীরা

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি, সংরক্ষিত মহিলা এমপি শামছুর নাহার ভূঁইয়া, যুব ও মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নাজমা আক্তার, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লা খান, সহ-সভাপতি ও গাজীপুর সিটি কর্পোরেশনের (ভারপ্রাপ্ত) মেয়র আসাদুর রহমান কিরণ, সাধারণ সম্পাদক আতাউল্লাহ মন্ডল, আওয়ামী যুব ও মহিলা লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি জাকিয়া পারভীন মনি এমপি, সাংগঠনিক সম্পাদক ফারজানা ইয়াসমিন বিপ্লবীসহ যুব মহিলা লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সম্মেলনে যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নাজমা আক্তার, গাজীপুর মহানগর আওয়ামী যুব মহিলা লীগের সভাপতি হিসেবে অ্যাডভোকেট আয়শা আক্তার, সহ-সভাপতি হিসাবে অ্যাডভোকেট সেলিনা আক্তার ও সাধারণ সম্পাদক হিসাবে আনোয়ারা সরকার আনুর নাম ঘোষণা করেন।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না