শুক্রবার, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় অটোরিকশায় বাসের ধাক্কা, শিশুসহ নিহত ৪

news-image

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লায় সিএনজিচালিত অটোরিকশায় একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় চারজন নিহত হয়েছে। নিহত সকলেই সিএনজিচালিত অটোরিকশায় ছিলেন। এ সময় আহত হয়েছেন আরও পাঁচজন।

আজ সোমবার বেলা ১২টার দিকে চান্দিনার আসরা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে অটোরিকশা চালক, এক শিশু ও দুজন নারী রয়েছেন। তবে এখনও কারও নাম পরিচয় পাওয়া যায়নি।

চান্দিনা হাইওয়ে থানার এসআই সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, বাস অটোরিকশায় চাপা দিলে ঘটনাস্থলেই দুজন নিহত হয়। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় এক হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরও দুজন মারা যান। নিহতদের মধ্যে অটোরিকশা চালক, এক শিশু ও দুজন নারী রয়েছেন।

জানা গেছে, রাস্তায় মোড় নিয়ে যাওয়ার সময় চট্টগ্রামমুখী একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।

এ জাতীয় আরও খবর

সাবেক প্রতিমন্ত্রী বিএনপি নেতা হারুন আল রশিদ আর নেই

হারিয়েই গেলেন সাহারা

সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো

সংসদে উত্তেজনা ছড়াল ওভেন ওয়াশিং মেশিন মামুনুল হক আর মুতা বিয়ে ইস্যু

নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিতে ১৪৪ ধারা জারি

মাছ-মুরগি আগের দামে, সবজিতে কিছুটা স্বস্তি

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে বন্দুক হামলা, নিহত ৩৫

শুল্ক বৃদ্ধিতে বেনাপোল দিয়ে মাছ আমদানি প্রায় বন্ধ

জাবি ছাত্রদলে নতুন কমিটি ঘিরে পদপ্রত্যাশীদের তৎপরতা

স্ত্রীর মৃত্যুর মামলায় কারাগারে অভিনেতা আলভী

গোল্ড কাপে ২২ লাখ শিক্ষার্থী, লক্ষ্য ৫০ লাখ