শুক্রবার, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

পর্যটক ভ্রমণে বান্দরবানে নিষেধাজ্ঞা বাড়ল

news-image

বান্দরবান প্রতিনিধি : নিরাপত্তার কারণে বান্দরবানের রুমা, রোয়াংছড়ি, আলীকদম এবং থানচি এই চারটি উপজেলায় পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা আগামী ৪ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

রবিবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।

সূত্রে জানা যায়, বান্দরবান জেলার রুমা-রোয়াংছড়ি, থানচি এবং আলীকদম উপজেলার সীমান্তবর্তী পাহাড়ি এলাকাগুলোতে যৌথ বাহিনীর জঙ্গি ও সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। সাঁড়াশি অভিযানে নিরাপত্তা বিবেচনায় পর্যটকদের ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

এর আগে রোয়াংছড়ি ও রুমা উপজেলায় ১৮ সেপ্টেম্বর থেকে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা শুরু হয়। পরে রুমা ও থানচি দুটি উপজেলায় গত ২৩ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করে জেলা প্রশাসন।

গত ২০ অক্টোবর টানা অভিযান চালিয়ে বান্দরবান ও রাঙামাটির বিভিন্ন অঞ্চল থেকে নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র সাতজন এবং পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সংগঠনের তিন জনসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

 

এ জাতীয় আরও খবর

সাবেক প্রতিমন্ত্রী বিএনপি নেতা হারুন আল রশিদ আর নেই

হারিয়েই গেলেন সাহারা

সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো

সংসদে উত্তেজনা ছড়াল ওভেন ওয়াশিং মেশিন মামুনুল হক আর মুতা বিয়ে ইস্যু

নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিতে ১৪৪ ধারা জারি

মাছ-মুরগি আগের দামে, সবজিতে কিছুটা স্বস্তি

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে বন্দুক হামলা, নিহত ৩৫

শুল্ক বৃদ্ধিতে বেনাপোল দিয়ে মাছ আমদানি প্রায় বন্ধ

জাবি ছাত্রদলে নতুন কমিটি ঘিরে পদপ্রত্যাশীদের তৎপরতা

স্ত্রীর মৃত্যুর মামলায় কারাগারে অভিনেতা আলভী

গোল্ড কাপে ২২ লাখ শিক্ষার্থী, লক্ষ্য ৫০ লাখ