,

পেসমেকার আছে? তাহলে দূরে থাক স্মার্টফোন : হৃদরোগ বিশেষজ্ঞরা

news-image

আপনি কি হৃদরোগে আক্রান্ত? বুকে পেসমেকার বসাতে হয়েছে? তাহলে স্মার্টফোন থেকে শতহাত দূরে থাকাই আপনার পক্ষে মঙ্গল। এমনই পরামর্শ দিচ্ছেন হৃদরোগ বিশেষজ্ঞরা। তাঁরা জানাচ্ছেন, স্মার্টফোনের ব্যাপক কুপ্রভাবে যে কোনও মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে পেসমেকার। সম্প্রতি হৃদ‌পিণ্ডের উপর স্মার্টফোনের প্রভাব সম্পর্কিত একটি গবেষণা চালায় মিউনিখের জার্মান হার্ট সেন্টার। সেই গবেষণাতেই উঠে এসেছে একটি চাঞ্চল্যকর তথ্য। রিপোর্টে বলা হয়েছে, পেসমেকার ব্যবহারকারী ব্যক্তিদের কাছে স্মার্টফওন ‘মৃত্যুদূত’। গবেষকদলের প্রধান কার্স্টেন লেনার্জ জানিয়েছেন, স্মার্টফোন থেকে নির্গত ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফেরেন্স (EMI) -কে ভুলবশতঃ ক্যাচ করে ফেলে পেসমেকার। পেসমেকার মনে করে, ওটাও একটি কার্ডিয়াক সিগনাল। এর জেরে পেসমেকার যে কোনও মুহূর্তে বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। লেনার্জের কথায়, স্মার্টফোনের সিগনালে হঠাৎ পেসমেকার কাজ করা বন্ধ হয়ে যায়। সেক্ষেত্রে যে কোনও মুহূর্তে রোগীর মৃত্যু অনিবার্য।
পেসমেকারসহ অন্যান্য জীবনদায়ী যন্ত্র প্রস্তুকারী মার্কিন সংস্থাগুলিও এব্যাপারে বিশেষ ভাবে সতর্ক করছে। তাদের পরামর্শ, পেসমেকার থেকে ১৫ থেকে ২০ সেন্টিমিটার দূরে রাখা উচিত মোবাইলফোন। 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ