সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শুধুমাত্র সমাবেশস্থলে নয়, রংপুর শহর লোকে লোকারণ্য: রিজভী

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আজকে রংপুরের বিভাগীয় গণসমাবেশ লোকে লোকারণ্য। শুধু সমাবেশস্থল নয়, সারা রংপুর শহর উৎসবের আমেজে পরিণত হয়েছে। এটার মধ্য দিয়ে দুটা জিনিস সুস্পষ্ট হচ্ছে। বিএনপি জনগণের জন্য যে কর্মসূচি দিয়েছে, সেই কর্মসূচিতে জনগণের সমর্থন। আরেকটা হচ্ছে, দেশের জনগণ ইঙ্গিত দিচ্ছে আগামী দিনে এই অবৈধ সরকারের পতনের আন্দোলনে জনগণের যে সমর্থন থাকবে অংশগ্রহণ করবে। সেটাই সুস্পষ্ট হচ্ছে।

আজ শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন।

বিএনপির গণসমাবেশে সরকারের বাধা প্রসঙ্গে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, নানা রকম প্রতিবন্ধকতা পেরিয়ে গতকাল শুক্রবার থেকেই রংপুর জনসমাবেশস্থলে জনতার ঢল নেমেছে। মানুষের যেন স্বতঃস্ফূর্ত উৎসবে পরিণত হয়েছে রংপুর মহানগর। রংপুরের বিভিন্ন জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড থেকে মানুষ স্বতঃস্ফূর্তভাবে রংপুরে এসে মিলিত হয়েছে। মানুষ শুকনা খাবার, রুটি, চিড়া নিয়ে সমাবেশ স্থলে উপস্থিত হয়েছে।

তিনি বলেন, জনতার এ স্রোত দেখে বিচলিত বোধ করছে প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রী চেলারা, মন্ত্রিসভার কিছু সিনিয়র সদস্যরা। এতে মনে হচ্ছে আওয়ামী লীগ শুধুমাত্র গণতন্ত্রবিরোধী কথাই বলছে না, বিভিন্নভাবে হুমকিও দিচ্ছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, গত ১৪ বছরে ফ্যাসিবাদী কায়দায় গণতন্ত্রকে হত্যা করে তাদের চিরচেনা সংস্কৃতি, সেটা হলো সব রাজনৈতিক দলের কর্মকাণ্ড বন্ধ করে দিয়ে বাকশাল তৈরি করা। সেই ঐতিহ্যের ধারাবাহিকতায় তারা (আওয়ামী লীগ) বাংলাদেশে নব্য বাকশাল তৈরি করেছে। এখানে কথা বলা পাবলিক প্লেসে হোক আর রুমের ভিতরে, তার পরিণতি হচ্ছে গুম হয়ে যাওয়া অথবা জেলে যাওয়া। এই অন্যায়-অবিচার তারা করছে।

তিনি বলেন, তারা ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশের মানুষের কাছে অচেনা একটা শব্দ গুম সেটা প্রচলন করেছে। মানুষের মধ্যে এখন আতঙ্কের নাম, ভয়ের নাম হচ্ছে গুম। দেশে যখনই স্বচ্ছ নির্বাচন হবে এবং যারা ক্ষমতায় আসবে, তারা এসব অন্যায়র বিচার করবে। আর সেই ভয়ে শেখ হাসিনা এখন নানা পায়তারা করছে নানান অভিযোগ দায়ের করছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক মো. মুনির হোসেন, যুবদলের সাবেক সহসভাপতি আলী আকবর চুন্নু প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর

চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

বিটিভির আয় ৮ কোটি, ব্যয় ২৫৪ কোটি টাকা

দেশে গ্যাস মজুদ ৭.৬৩ টিসিএফ, দৈনিক ঘাটতি ১১৪৬ মিলিয়ন ঘনফুট

সেনা মোতায়েন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

আর্জেন্টিনা-অস্ট্রিয়া: পরিসংখ্যানে কে এগিয়ে

মায়ের সঙ্গে পুনর্মিলনে আবেগে ভাসলেন কেপ ভার্দের গোলরক্ষক

তারেক রহমান-আনোয়ার ইব্রাহিম বৈঠক অনুষ্ঠিত

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত যুবকের মৃত্যু