,

রংপুরে বিএনপির গণসমাবেশ শুরু, নেতাকর্মীদের ঢল

news-image

নিজস্ব প্রতিবেদক : রংপুর বিএনপির বিভাগীয় গণসমাবেশ নির্ধারিত সময়ের সোয়া দুই ঘণ্টা আগেই শুরু হয়েছে। আজ শনিবার দুপুর ২টায় শুরু হওয়ার কথা থাকলেও পৌনে ১২টায় কোরআন তিলাওয়াত ও মোনাজাতের মধ্য দিয়ে গণসমাবেশের কার্যক্রম শুরু হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেবেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু। গণসমাবেশে সভাপতিত্ব করছেন মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু।

রংপুরে বিএনপির গণসমাবেশস্থল কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। আজ সকাল হতেই নেতাকর্মী ও সমর্থকদের ঢল নামে কালেক্টরেট ঈদগাহ মাঠে। সমাবেশস্থল ছাড়িয়ে নেতাকর্মীদের ভিড় রাস্তায় চলে গেছে। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠেছে সমাবেশস্থল।

মিছিলে মিছিলে মুখর হয়ে উঠেছে রংপুর নগরীর প্রধান সড়কগুলো। উত্তরের জেলা পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর ও নীলফামারীর নেতাকর্মীরা সিও বাজার মেডিকেল মোড় ও বঙ্গবন্ধু চত্বর হয়ে সমাবেশস্থলে আসছেন। গাইবান্ধা ও রংপুরের পীরগঞ্জ, বদরগঞ্জ, মিঠাপুকুরের লোকজন বাস টার্মিনাল ও মডার্ন মোড় দিয়ে সমাবেশস্থলে উপস্থিত হচ্ছেন। লালমনিরহাট জেলার লোকজন কাকিনা শেখ হাসিনা সেতু হয়ে কুড়িগ্রাম জেলার লোকজন সাতমাথা হয়ে পায়রা চত্বর দিয়ে সমাবেশস্থলে আসছেন। ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে পুরো কালেক্টরেট ঈদগাহ মাঠ।

ইতোমধ্যে সভামঞ্চে বিএনপির কেন্দ্রীয় নেতাদের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ, যুগ্ম মহাসচিব হারুন উর রশিদ, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সমাবেশের প্রধান সমন্বয়কারী আসাদুল হাবিব (দুলু), সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল খালেক, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী, কৃষক দলের মহাসচিব শহিদুল ইসলাম (বাবুল), ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি কাজী রওনোকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইফ মোহাম্মদ জুয়েলসহ বিএনপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত হয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না