রবিবার, ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

হিলিতে বাস ধর্মঘট, দুর্ভোগে যাত্রীরা

news-image

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি : মহাসড়কে থ্রি হুইলার নসিমন-করিমনসহ লাইসেন্স বিহীন ও অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে রংপুর জেলা মটর মালিক সমিতির ডাকা দুদিনব্যাপী ধর্মঘটের দ্বিতীয় দিনেও দিনাজপুরের হাকিমপুরের হিলি থেকে বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।

এতে চরম দুর্ভোগে পড়েছেন এই পথের যাত্রীরা। ভ্যানরিকশা, ইজিবাইকে বাড়তি ভাড়ার মাধ্যমে গন্তব্যে যেতে হচ্ছে তাদের। আজ শনিবার রংপুর বিভাগীয় সমাবেশ বানচাল করতেই এই ধর্মঘট বলে দাবি বিএনপি নেতাদের।

শনিবার সকাল থেকেই দ্বিতীয় দিনের মতো হিলি-বগুড়া রুটে যাত্রীবাহী বাস চলাচল একেবারে বন্ধ রয়েছে।

এ ছাড়া হিলি-দিনাজপুর রুটে বাস চলাচল বন্ধ থাকলেও চুপিসারে কিছু বাস এই রুটে চলছে। তবে হিলি ঢাকা, হিলি জয়পুরহাট রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

বাসযাত্রী মমতাজ বেগম বলেন, এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম সেখান থেকে আজকে বাড়ি ফিরতেছি। আমরা তো জানি না যে বাস বন্ধ। বাসস্ট্যান্ডে এসে দেখি বাস চলাচল বন্ধ রয়েছে। এখন বাধ্য হয়ে ভ্যান বা ইজিবাইকে করে বাড়তি ভাড়ার মাধ্যমে বাড়িতে ফিরতে হবে এ ছাড়া তো আমাদের কোন উপায় নেই।

অপর বাস যাত্রী মজমুত আলী বলেন, আমি ফুলবাড়িতে যাবো সে জন্য বাড়ি থেকে বের হয়ে বাসস্ট্যান্ডে এসেছি কিন্তু এসে শুনি বাস বন্ধ এতে করে সমস্যায় পড়ে গেলাম। এখন ভ্যানে হোক বা যেটাই করে হোক গন্তব্যে পৌঁছতে হবে। কিন্তু যে কাজের উদ্দেশ্যে যাওয়া বা যে সময়ের মধ্যে যাওয়ার কথা ছিল সেটি আর হয়ে উঠছে না সময় টাকা দুটোই বেশি লাগছে।

বাসচালক জুয়েল ইসলাম বলেন, মালিক সমিতির নির্দেশের কারণ আজকে দ্বিতীয় দিনের মতো আমাদের বাস বন্ধ রয়েছে। এতে করে আমাদের আর্থিকভাবে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। মালিক সমিতি নির্দেশ দিলে সন্ধ্যার পর থেকে বাস চলাচল স্বাভাবিক হতে পারে।

হিলি বাসস্ট্যান্ডের চেইন মাস্টার জুলফিকার আলী বলেন, মালিক সমিতির পক্ষ থেকে শুক্রবার ও শনিবার দুদিন বাস বন্ধ থাকবে বলে জানিয়েছেন। হিলি থেকে বগুড়া পথের বাস চলাচল একেবারে বন্ধ রয়েছে। তবে হিলি থেকে দিনাজপুর পথে সীমিত পরিসরে কিছু বাস চলাচল করছে। মহাসড়কে থ্রি হুইলার নসিমন করিমনসহ লাইসেন্স বিহীন ও অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে ধর্মঘট ডেকেছে। শ্রমিক ইউনিয়ন ও মালিক সমিতি নির্দেশ করছে এই বাইরে কোনো কিছু বলতে পারবো না।

 

এ জাতীয় আরও খবর

বজ্রপাতে ৬ জেলায় ১২ জনের প্রাণহানি

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু, বাড়ছে রোগী শনাক্ত

ঢাকায় পরীক্ষামূলক ট্রাম সার্ভিস চালুর পরিকল্পনা

আন্দোলন নিয়ন্ত্রণে সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুললেন কর্নেল অলি

প্রধানমন্ত্রীর তহবিল থেকে পিএইচডি গবেষকদের বৃত্তি দেওয়ার সিদ্ধান্ত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার, তদন্ত চলছে

এসএসসি প্রশ্নফাঁসের অভিযোগে তদন্ত ও শাস্তির দাবি এনসিপির

অপপ্রচারে বিএনপিকে দুর্বল করা সম্ভব নয় : সড়ক প্রতিমন্ত্রী

টাকা ছাপানোর অভিযোগ নাকচ করলেন গভর্নর

উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর

মুদ্রা ছাপিয়ে মূল্যস্ফীতি বাড়ানো হবে না : অর্থমন্ত্রীর স্পষ্ট বার্তা

দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, কোথাও হতে পারে ভারী বর্ষণ