সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সাকা চৌধুরীর বাসভবন ঘেরাও

news-image

নিজস্ব প্রতিবেদক : একাত্তরের মানবতাবিরোধী অপরাধে ফাঁসি হওয়া সালাহউদ্দিন কাদের চৌধুরীর বাসভবন ঘেরাও করেছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড। আজ শনিবার এক বিক্ষোভ সমাবেশ থেকে তার চট্টগ্রামের গুডস হিলের বাসভবন ঘেরাও করা হয়।

এ সময় চিহ্নিত যুদ্ধাপরাধীদের স্ত্রী-সন্তানদের রাজনীতি নিষিদ্ধ এবং সম্পদ বাজেয়াপ্তের দাবি জানান মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড মহানগর ও জেলা কমিটি। এর আগে চট্টগ্রামে হুম্মাম কাদের চৌধুরীর বক্তব্যের প্রতিবাদে এই কর্মসূচি ঘোষণা করেছিল সংগঠনটি।

বিক্ষোভ থেকে দাবি করা হয়, ‘মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা ও শহীদ শব্দগুলো আমাদের অস্তিত্বের সঙ্গে জড়িত। যুদ্ধাপরাধী সাকাকে তার ছেলে হুম্মাম কাদের চৌধুরী শহীদ বলায় লাল-সবুজের পতাকার অবমাননা হয়েছে।’

এর আগে শুক্রবার চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এক মিছিল থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

 

এ জাতীয় আরও খবর

দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের গুঞ্জন

চাপে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ

পাহাড়ি ঢলে ঘর ভেঙে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সংসদে সবাইকে আম উপহার দিলেন জামায়াত আমির

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর