সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আট বছর পর ঢাকা জেলা আ.লীগের সম্মেলন আজ

news-image

নিজস্ব প্রতিবেদক : আট বছর পর আজ শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন। এ সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে উৎসবের আমেজ। লক্ষাধিক নেতাকর্মী ও সমর্থক জমায়েতের লক্ষ্য নিয়ে দলের প্রতীক নৌকার আদলে তৈরি করা হয়েছে সম্মেলনের মঞ্চ। ব্যানার, ফেস্টুন ও পোস্টারে ছেয়ে গেছে সম্মেলনস্থল রাজধানী ঢাকার আগারগাঁওয়ের শেরেবাংলা নগরের বাণিজ্য মেলার পুরাতন মাঠ। দলের কেন্দ্রীয় নেতাদের শুভেচ্ছা জানাতে সেখানে তৈরি করা হয়েছে তোরণ। দুপুর ২টার দিকে এ সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরুর কথা রয়েছে।

এদিকে সম্মেলনে নতুন নেতৃত্ব নির্বাচন নিয়ে দলের নেতাকর্মীদের মধ্যে চলছে নানা আলোচনা। ইতিমধ্যে ডজনখানেক নেতা গুরুত্বপূর্ণ পদে প্রার্থী হিসেবে প্রচার-প্রচারণা চালাচ্ছেন। কেউ কেউ বলছেন ঢাকা জেলা কমিটিতে নতুন চমকও আসতে পারে। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে নবীন-প্রবীণের সমন্বয় ঘটিয়ে হতে পারে এবারের জেলা কমিটি।

সাভার, ধামরাই, দোহার, নবাবগঞ্জ, কেরানীগঞ্জ এ পাঁচ উপজেলা নিয়ে ঢাকা জেলা গঠিত। এ জেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি হিসেবে রয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ঢাকা-২ (ধামরাই) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ বেনজীর আহমদ। আর সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. মাহবুবুর রহমান।

ঢাকা জেলা আওয়ামী লীগের সম্মেলন বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ করতে ইতিমধ্যে জেলার পাঁচ উপজেলা ও থানা শাখার নেতারা নিজ নিজ এলাকায় প্রস্তুতি সভাও করেছেন।

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি-জামায়াতের আন্দোলন মোকাবিলায় এবারের সম্মেলনে কাকে দায়িত্ব দেওয়া হচ্ছে তা নিয়ে চলছে তুমুল আলোচনা। সম্মেলনে সভাপতি পদপ্রত্যাশীদের মধ্যে দুজনের নাম উল্লেখযোগ্য। তারা হলেন বর্তমান সভাপতি বেনজীর আহমদ এবং জেলা আওয়ামী লীগের এক নম্বর সদস্য জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী কেরানীগঞ্জের নসরুল হামিদ বিপু।

অন্যদিকে সাধারণ সম্পাদক পদপ্রত্যাশীদের মধ্যে বর্তমান সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, এক নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক ধামরাইয়ের বাইশাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ঢাকা জেলা যুবলীগের সাবেক সভাপতি মিজানুর রহমান মিজান, সাভারের মাসুদ চৌধুরী ও বর্তমান সাংগঠনিক সম্পাদক জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নবাবগঞ্জের পনিরুজ্জামান তরুণের নাম শোনা যাচ্ছে।

সম্মেলনের উদ্বোধন করবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সম্মেলনে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।

 

এ জাতীয় আরও খবর

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর

চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

বিটিভির আয় ৮ কোটি, ব্যয় ২৫৪ কোটি টাকা

দেশে গ্যাস মজুদ ৭.৬৩ টিসিএফ, দৈনিক ঘাটতি ১১৪৬ মিলিয়ন ঘনফুট

সেনা মোতায়েন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

আর্জেন্টিনা-অস্ট্রিয়া: পরিসংখ্যানে কে এগিয়ে

মায়ের সঙ্গে পুনর্মিলনে আবেগে ভাসলেন কেপ ভার্দের গোলরক্ষক

তারেক রহমান-আনোয়ার ইব্রাহিম বৈঠক অনুষ্ঠিত

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত যুবকের মৃত্যু