,

বিএনপির ঢাকা জেলার সম্মেলন রোববার

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা ও টাঙ্গাইল জেলার কাউন্সিলের দিনক্ষণ চূড়ান্ত করেছে বিএনপি। ঢাকা জেলার সম্মেলন আগামী রোববার এবং টাঙ্গাইল জেলা সম্মেলন আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হবে।

আজ শুক্রবার আমাদের সময়কে এ তথ্য নিশ্চিত করেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ। তিনি বলেন, ‘এই সম্মেলনের মাধ্যমে নতুন নেতা নির্বাচন করা হবে। দুভাবেই নেতা নির্বাচন হতে পারে, এক সমঝোতার ভিত্তিতে অথবা কাউন্সিলরদের ভোটের মাধ্যমে। কাউন্সিলররা যেটা মনে করবে সেভাবে সিদ্ধান্ত হবে।’

ঢাকা জেলা বিএনপির শীর্ষ পদ পেতে দীর্ঘদিন থেকে লবিং করছেন সভাপতি বর্তমান সভাপতি ডা. দেওয়ান সালাউদ্দিন ও সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক এবং সাধারণ সম্পাদক পদে তমিজ উদ্দিন, খোরশেদ আলম, নাজিম উদ্দিন (ভিপি নাজিম), ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইয়াছিন ফেরদৌস মুরাদ।

এর বাইরে নেতাকর্মীদের মধ্যে জোড়ালোভাবে আলোচনায় আছেন দক্ষিণ কেরাণীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা ও বিভিন্ন সময়ে কারাবন্দি হওয়ার কারণে দলের নেতাকর্মীরাও তাকে ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে চান।

জানতে চাইলে নিপুণ রায় বলেন, ‘আমি কোনো প্রার্থী নই। দল যোগ্য মনে করে যখন যেখানে দায়িত্ব দেয়, তা আমি পালন করার চেষ্টা করি। অতএব, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সিদ্ধান্তই আমার কাছে চূড়ান্ত।’

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?