,

বিএম ডিপোকে ৯ শর্তে রপ্তানি পণ্য ব্যবস্থাপনার অনুমতি

news-image

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের সীতাকুণ্ডের অগ্নিবিস্ফোরণে ক্ষতিগ্রস্ত বিএম কনটেইনার ডিপো লিমিটেডকে পোশাক খাতের রপ্তানি পণ্য ব্যবস্থাপনার অনুমোদন দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার কাস্টমস কর্তৃপক্ষ ৯টি শর্ত দিয়ে তিন মাসের জন্য বিএম কনটেইনার ডিপো লিমিটেডকে সাময়িক এই অনুমোদন দেয়।

৯টি শর্তের মধ্যে রয়েছে- বন্দরের অনাপত্তি, ডিপো-সংশ্লিষ্ট সব ধরনের নীতিমালা প্রতিপালন, অগ্নিনিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা, বিপজ্জনক পণ্য ব্যবস্থাপনার নীতিমালা বাস্তবায়ন ইত্যাদি। শর্তগুলো প্রতিপালন করা না হলে তিন মাস পর এই অনুমোদন বাতিল হয়ে যাবে বলে কাস্টমস কর্তৃপক্ষ চিঠিতে উল্লেখ করেছে।

বিএম ডিপোর মহাব্যবস্থাপক নুরুল আকতার বলেন, ‘পোশাক খাতের রপ্তানি পণ্য ব্যবস্থাপনার জন্য কাস্টমস কর্তৃপক্ষ আমাদের অনুমোদন দিয়েছে। আজ বুধবার থেকেই এই রপ্তানি পণ্য ব্যবস্থাপনার কাজ শুরু হবে।’

তিনি আরও বলেন, দুর্ঘটনার পর থেকে ডিপোতে সংস্কার কার্যক্রম চলমান রয়েছে। অগ্নিনিরাপত্তাব্যবস্থা আরও উন্নত করা হয়েছে। আগুন নেভাতে পানির সরবরাহ নিশ্চিত করতে ফায়ার হাইড্রেন্ট স্থাপনের কাজ চলছে। কাস্টমসের শর্ত অনুযায়ী এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অনুমতি পাওয়া চট্টগ্রামের ২০টি কনটেইনার ডিপোর একটি বিএম ডিপো। দুর্ঘটনার আগে বিএম ডিপোতে মোট আমদানি-রপ্তানি পণ্যের ৮ শতাংশ ব্যবস্থাপনা হতো।

উল্লেখ্য, গত ৪ জুন রাতে বিএম ডিপোতে আগুন থেকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ফায়ার সার্ভিসের সদস্যসহ ৫১ ব্যক্তি নিহত হন। আহত হন দুই শতাধিক ব্যক্তি। অগ্নিবিস্ফোরণে ডিপোর একাংশ ধ্বংসস্তূপে পরিণত হয়। দুর্ঘটনায় রপ্তানি পণ্যবাহী ১৫৪ কনটেইনার ও আমদানি পণ্যবাহী দুটি কনটেইনার ক্ষতিগ্রস্ত হয়।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না