,

দোষ অস্বীকারেও শাস্তি দিতে পারবে ভ্রাম্যমাণ আদালত

news-image

দোষ স্বীকার না করলেও সাক্ষী ও পারিপার্শ্বিক অবস্থার ভিত্তিতে বিচার কাজ পরিচালনা করতে পারবেন ভ্রাম্যমাণ আদালত। এই বিধান রেখে মোবাইল কোর্ট (সংশোধন আইন)-২০১৫ এর খসড়া ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সংসদ ভবনে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁঞা প্রেস ব্রিফিংয়ে এই অনুমোদনের কথা জানান।

সচিব জানান, মোবাইল কোর্ট আইনটি প্রণীত হয়েছিল ২০০৯ সালে। এর উদ্দেশ্য ছিল খাদ্যে ভেজালবিরোধী অভিযান, নকলমুক্ত পরীক্ষা, ইভটিজিং প্রতিরোধ, জনসাধারণের জানমালের নিরাপত্তা ও নির্বাচনকালীন শান্তি-শৃঙ্খলা বজায় রাখা ইত্যাদি।

কিন্তু এসব ঘটনার বিচার সংশ্লিষ্ট ব্যক্তি দোষ স্বীকার না করলে শাস্তি দেয়া যেতো না। বর্তমান সংশোধিত আইনে দোষ স্বীকার না করলেও সাক্ষী ও পারিপার্শ্বিক ঘটনার ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট দোষীদের সাজা দিতে পারবেন।

সচিব জানান, এই আইনের ফলে মোবাইল কোর্ট কার্যকরভাবে পরিচালনা সম্ভব হবে এবং জনগণ তার সুফল পাবে।

মন্ত্রিপরিষদ সচিব জানান, নতুন সংশোধিত আইনে বিচার কার্য পরিচালনার জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার করা যাবে। এছাড়া, বিচারে বিশেষজ্ঞ পরামর্শ নিতে পারবেন ম্যাজিস্ট্রেটরা।

এই আইন প্রয়োগের মাধ্যমে রাজনৈতিক প্রতিপক্ষকে হয়রানি করা হবে কি না এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে এই আইন ব্যবহারের কোনো আশঙ্কা দেখছি না।’

সংশোধিত আইন কার্যকরের ফলে নির্বাহী ম্যাজিস্ট্রে ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের মধ্যে সাংঘর্ষিক পরিস্থিতির সৃষ্টি হবে কি না এমন এক প্রশ্বের জবাবে সচিব বলেন, ‘এই আইন ক্ষমতার সাংঘর্ষিক হবে না।’

এদিকে বাংলাদেশ শিল্প প্রতিষ্ঠান জাতীয়করণ আইন ২০১৫ এর খসড়া এবং পাট আইন ২০১৫ এর খসড়া নীতিগতভাবে অনুমোদন করেছে মন্ত্রিসভা।

এই আইন দু’টির কয়েকটি ধারা সামরিক শাসন আমলে ইংরেজিতে হওয়ায় আদালতের নির্দেশে বাংলায় করে নিয়ে আসা হয়েছে।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর