বিজয়নগরের আমতলী বাজার থেকে বিপুল পরিমান মেয়াদোত্তীর্ণ খাদ্য দ্রব্য জব্দ

news-image

বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া॥
গতকাল রবিবার ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ভেজাল খাদ্য দ্রব্যের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। সকালে উপজেলা সেনিটারী ইন্সপেক্টর মোঃ কামরুল ইসলামের নেতৃত্বে আমতলী বাজারের বিভিন্ন দোকানে অভিযান চালানো হয়। এসময় বাজারে গোপাল স্টোর, নৃপেন্দ্র রায় স্টোর, ভজন জেনারেল স্টোরে অভিযান চালিয়ে বিপুল পরিমান মেয়াদোত্তীর্ণ খাদ্য দ্রব্য জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে মরিচের গুড়ো, বেসন, বিডি ফুডের চানাচুর, লাচ্ছা সেমাই। এছাড়া আমতলী বাজারে আসা তরল দুধও পরীক্ষা করা হয়। সেনিটারী ইন্সপেক্টর মোঃ কামরুল ইসলাম জানান, ভেজাল খাদ্য দ্রব্যের বিরুদ্ধে উপজেলার প্রত্যেকটি বাজারে নিয়মিত অভিযান চালানো হবে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার