শুক্রবার, ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এগ‌ ফ্রিটার্স

news-image

আসর জমাতে বাড়িতে আগে থেকেই বানিয়ে রাখুন এগ‌ ফ্রিটার্স! কেউ এলেই গরম গরম ভেজে চা বা কফির সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু নাস্তা! রইল প্রণালী।

উপকরণ

ডিম: ৬টি

পেঁয়াজ কুচি: আধ কাপ

চিলি ফ্লেক্স: ১ টেবিল চামচ

অরিগ্যানো: ১ টেবিল চামচ

গাজর কুচি: ২ টেবিল চামচ

ক্যাপসিকাম কুচি: ২ টেবিল চামচ

লবন ও গোলমরিচ: স্বাদ মতো

বিস্কুটের গুঁড়া: ২৫০ গ্রাম

কর্নফ্লাওয়ার: আধ কাপ

প্রণালী

ডিমগুলি একটি বড় বাটিতে ভাল করে ফেটিয়ে নিন। এ বার একে একে পেঁয়াজ কুচি, গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, চিলি ফ্লেক্স, অরিগ্যানো, লবন ও গোলমরিচ দিয়ে আবার ফেটিয়ে নিন। একটি বড় ছড়ানো পাত্রে ডিমের মিশ্রণটি দিয়ে ভাপিয়ে নিন। ভাপানোর জন্য কড়াইতে পানি দিয়ে তার উপর একটি স্ট্যান্ড দিয়ে পাত্রটি বসিয়ে ভারী কিছু দিয়ে চাপা দিন। মিনিট পনেরো পর ডিম ভাপা হয়ে এলে ঠান্ডা করে লম্বা লম্বা করে ফিঙ্গারের আকারে টুকরো করে নিন। এ বার ফিঙ্গারগুলি কর্নফ্লাওয়ারের মিশ্রণে ডুবিয়ে বিস্কুটের গুঁড়া মাখিয়ে ফ্রিজারে ভরে রাখুন। খিদে পেলেই ডোবা তেলে ভেজে নিয়ে টমেটো সস্ ও মেয়োনিজের ডুবিয়ে উপভোগ করুন এগ্ ফ্রিটার্স।

 

এ জাতীয় আরও খবর

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জামায়াত আমিরের

আজ আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস

১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নবম পে-স্কেল, বেতন বাড়ছে সব গ্রেডে

দেশের ৯০% মানুষের কাছে ৫জি পৌঁছানোর লক্ষ্য সরকারের

ঢাকায় পৌঁছালেন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

আগামী অর্থবছরে ৪১ লাখ নারীকে ফ্যামিলি কার্ড দেবে সরকার

খুলনায় গুলিতে বিএনপিকর্মীর মৃত্যু

বাজেট বাস্তবায়নে চার মূলনীতি ও তিন ধাপের রোডম্যাপ

তিন প্রজন্মের নেতৃত্বে বাজেট ইতিহাসের ধারাবাহিকতা

ভিসা সমস্যার সমাধানে যৌথ উদ্যোগের আশ্বাস ভারতীয় হাইকমিশনারের

রামপুরায় গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী পলাশ

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন কেইন উইলিয়ামসন