রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনা রেলস্টেশনে ভাঙচুর, বিএনপির ১৭০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

news-image

খুলনা প্রতিনিধি : খুলনায় রেলস্টেশন ভাঙচুরের ঘটনায় বিএনপির ১৭০ নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

শনিবার (২২ অক্টোবর) রাতে স্টেশন মাস্টার মানিক চন্দ্র সরকার বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোল্লা মো. খবির আহমেদ।

বিএনপির বিভাগীয় সমাবেশে আগতদের বাধা দেওয়াকে কেন্দ্র করে খুলনা রেল স্টেশনে মুখোমুখি অবস্থান নেয় পুলিশ ও বিএনপি নেতাকর্মী। এ সময় বিএনপির কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে এবং স্টেশনের দরজার গ্লাস ভাঙচুর করে। এ ঘটনায় শনিবার রাত সোয়া ১০টার দিকে স্টেশন মাস্টার মানিক চন্দ্র সরকার বাদী হয়ে রেলওয়ে থানায় মামলা দায়ের করেন।

রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মোা. খবির আহমেদ বলেন, রেলস্টেশনের গ্লাস ভাঙচুরের ঘটনায় রাতে বিএনপির অজ্ঞাতনাম ১৭০ জন নেতাকর্মীর নামে মামলা দায়ের করেন। যেহেতু রেলস্টেশন একটি রাষ্ট্রীয় সম্পদ। এর রক্ষাণাবেক্ষণের দায়িত্ব সকলের। যারা এ ঘটনাটি ঘটিয়েছে তাদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে।

 

এ জাতীয় আরও খবর

ঢাকায় বজ্রবৃষ্টির সম্ভাবনা

সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তার

সাইনবোর্ড লাগাতে গিয়ে দগ্ধ ৩ শিক্ষার্থী

খুলনায় মসজিদে ঢুকে গুলি, আহত ২

আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

জিয়াকে নিয়ে গবেষণা আরও বাড়ানো দরকার: ফখরুল

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা দিলো বাংলাদেশ ব্যাংক

দেশে নতুন ৬৭০ স্কুল-কলেজ স্থাপন করবে সরকার

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ

২৮ বছর পর বিশ্বকাপে ফিরে পয়েন্ট টেবিলে ব্রাজিলকে টপকাল স্কটল্যান্ড

প্রথম ম্যাচ ড্রয়ে শুরু হলে বিশ্বকাপ জিততে পারে না ব্রাজিল